Tag Archives: কুমিল্লায় বুধবারে করোনায় নতুন আক্রান্ত ১২ : মোট আক্রান্ত ১৭১ জন

কুমিল্লায় বুধবারে করোনায় আক্রান্ত ৮৩ জন, সুস্থ্য হয়েছেন ৫৮  জন

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় বুধবার ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে কুমিল্লা শহরে সর্বোচ্চ ২৬ জন আক্রান্ত হয়েছে।

আজকের রিপোর্টে কুমিল্লায় একজনকে মৃত দেখানো হয়েছে। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা  । ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৪ জনে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২৬ জন,  লাকসামে  ২ জন,  চৌদ্দগ্রামে  ১ জন,  দেবিদ্বারে  ১ জন,  হোমনায় ৮ জন,  বরুড়ায়  ৬ জন,  মনোহরগঞ্জ উপজেলায়  ২ জন,  তিতাসে ১০ জন,  দাউদকান্দিতে ৬ জন,  সদর দক্ষিণে  ৭ জন,  নাঙ্গলকোটে  ১৪ জন।

আজকের ৫৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে।  লাকসামে  ১৪ জন,  সদর দক্ষিণে  ২ জন,  তিতাসে  ২ জন,  চান্দিনায়  ৮ জন,  হোমনায়  ১৬ জন,  মনোহরগঞ্জ  ১০ জন ও  বরুড়ায়  ৬ জন।

বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৭৫ জন, মুরাদনগর ২৭২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১২৩৫ জন, লাকসামে ৩১৩ জন, চান্দিনায় ২২৫ জন, তিতাসে ১৩২ জন, দাউদকান্দিতে ১৬৫ জন, বরুড়ায় ১৮৫ জন, বুড়িচংয়ে ২১০ জন, মনোহরগঞ্জে ১৩৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৬৮ জন, নাঙ্গলকোটে ২৯১ জন, হোমনায় ৮৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৫৯ জন, লালমাইয়ে ৮৫ জন, চৌদ্দগ্রামে ৪২৯ জন, আদর্শ সদরে ১৬৮ জন, মেঘনায় ৪৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২২ হাজার ৫২৬ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ২৯৮ জনের। এর মধ্যে ৪৬৯৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১২৪ জন এবং সুস্থ হয়েছে ২৬৫১ জন।

 

 

 

 

 

 

কুমিল্লায় বুধবারে করোনায় আক্রান্ত ৮১ জন, সর্বোচ্চ কুমিল্লা শহরে

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় আজ বুধবারে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৬৭ জনে।

আজকের রিপোর্টে একজনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১১২ জন হলো।
আজকের রিপোর্টে ১৮৬ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি কর্পোরেশনে ৫ জন, চান্দিনায় ৬ জন, মনোহরগঞ্জ ৫ জন, সদর দক্ষিণে ৩ জন, নাঙ্গলকোটে ২ জন, বুড়িচংয়ে ৩ জন, আর্দশ সদরে ১২ জন ও লাকসামে ১৫০ জন।

আজ কুমিল্লা সিটি কর্পোরেশনে ২২,বরুড়ায় ৭, চৌদ্দগ্রামে ১৫,লাকসামে ১৩,চান্দিনায় ৫,বুড়িচংয়ে ৩,নাঙ্গলকোটে ৭, মনোহরগঞ্জ উপজেলায় ৪,সদর দক্ষিণে ২,ব্রাহ্মণপাড়ায় ১,আদর্শ সদরে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৫৩ জন, মুরাদনগর ২৫৮ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৯৯ জন, লাকসামে ২৬১ জন, চান্দিনায় ২১৫ জন, তিতাসে ১১১ জন, দাউদকান্দিতে ১৫৭ জন, বরুড়ায় ১৫৫ জন, বুড়িচংয়ে ১৯৩ জন, মনোহরগঞ্জে ১২১ জন, ব্রাহ্মণপাড়ায় ৬০ জন, নাঙ্গলকোটে ২২৯ জন, হোমনায় ১৬৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৩৩ জন, লালমাইয়ে ৬৭ জন, চৌদ্দগ্রামে ৩৭৯ জন, আদর্শ সদরে ১৫৪ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২০ হাজার ৯৩০ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২০ হাজার ৩৪০ জনের। এর মধ্যে ৪ হাজার ১৬৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১১২ জন এবং সুস্থ হয়েছে মোট ২ হাজার ১২৪ জন।

কুমিল্লায় বুধবারে করোনায় নতুন আক্রান্ত ১২ : মোট আক্রান্ত ১৭১ জন

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার মুরাদনগরে একই বাড়ির  ৮  জনসহ বুধবার কুমিল্লায় নতুন করে আরো ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই ১২ জনের মধ্যে নারী রয়েছে ৪ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭১ জনে।

কুমিল্লা জেলা করোনা সংক্রমন প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নিসর্গ মেরাজ চৌধুরী কথা নিশ্চিত করেছেন।

কুমিল্লা জেলা সংক্রমন প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী জানান,কুমিল্লা জেলায় নতুন করে ১২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মুরাদনগর উপজেলায় ১০ জন। এই ১০ জনের মধ্যে আবার একই বাড়িরই রয়েছে জন। আর অপর আক্রান্ত হলো নাঙ্গলকোট উপজেলায়। বুধবার করোনায় ১২ জন আক্রান্তের মধ্যে জন পুরুষ জন নারী রয়েছে। এই জন নারীর মধ্যে জন মুরাদনগরের আর একজন নাঙ্গলকোটের রয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস জানান, পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট ৩৯৯৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৩৪৫৩ জনের। এর মধ্যে পজেটিভ এসেছে ১৭১ জনের। দিন মারা গেছে জন। নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল জনে। আর আজ সুস্থ হয়েছেন জন জন। ফলে বুধবার পর্যন্ত কুমিল্লায় মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩৯ জনে।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ১৩ জন , সদরে ২ জন , তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ১২ জন, দেবিদ্বারে ৪৩ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামে ২ জন ,মনোহরগঞ্জে ৫ জন, মুরাদনগরে ২৯  জন, হোমনায় ২ জন, নাঙ্গলকোটে ৪ জন ও লাকসামে ১৪ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ১৭১ জন।