Tag Archives: কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ে ‘সাদিও মানে’ দল ২-১ গোলে ‘জামাল ভূইয়া’ দলকে হারাল

কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ে ‘সাদিও মানে’ দল ২-১ গোলে ‘জামাল ভূইয়া’ দলকে হারাল

স্টাফ রিপোর্টার:

“সুস্থ দেহে সুন্দর মন” এ শ্লোগানকে সামনে রেখে ১৬ ডিসেম্বর সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস আন্তঃহাউস ফুটবল প্রতিযোগিতা -২০২২ উপলক্ষে সিনিয়র গ্রুপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

  

উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ আনোয়ার সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা সুলতানা।

খেলার শুরুতে প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন–“আজ মহান বিজয় দিবস, আজকের এই দিনে এই দেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধ করে অত্যাধুনিক একটি বাহিনীকে পরাজিত করেছিল। সে ইতিহাস তোমরা জান? পà