Tag Archives: কুমিল্লা সীমান্তে

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি সামগ্রী জব্দ করেছে। অভিযানে জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৪১ লক্ষ ৭হাজার টাকা।

শুক্রবার (০১ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন এর কটকবাজার পোষ্ট এবং বিবির বাজার বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০৮৩/০৯ এস-এর নিকটবর্তী সুইচ গেইট এবং সীমান্ত পিলার ২০৮০/এমপি থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে চাঁনপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচারের প্রাক্কালে বিভিন্ন চোরাচালানি সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬০ বোতল মদ, ১৩৯ বোতল ফেন্সিডিল, ১১৪ বোতল বিয়ার, ১৯৮ পিস ভারতীয় শাড়ি, ৭৮টি থ্রি-পিস, ৮২,৬০০ পিস কিং কোবরা বাজি, ৫০ প্যাকেট বিস্কুট, ৬৫৪টি স্কিন ক্রিম, ১,৭০০ পাতা শ্যাম্পু এবং ১,৭৮০টি মেহেদী।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির দৃঢ় প্রতিশ্রুতি ও তৎপরতার প্রমাণ।

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

৬০ বিজিবি, সুলতানপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার রাত ১০টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম আরিফুল ইসলাম (২১), তিনি ভারতের ত্রিপুরার কলমচুড়া থানার নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার পুত্র।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সন্ধ্যা ৭টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শংকুচাইল বিওপির টহলদলের সদস্যরা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে এই যুবককে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।