Tag Archives: কুমিল্লা সেনানিবাসে

কুমিল্লা সেনানিবাসে জুলাই গন অভ্যুত্থানে আহত ৪ শতাধিক ছাত্র জনতার সম্মানে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে জুলাই গন অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ ) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার উদ্যোগে জুলাই গনঅভ্যুথানে আহত ৪ শত ছাত্র-জনতার সম্মানে কুমিল্লা সেনানিবাসস্থ মাল্টিপারপাস শেডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত ইফতার মাহফিলে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে আহতদের সাথে কুশল বিনিময়, বিশেষ দোয়া এবং ইফতারে অংশগ্রহণ করেন।

মহতি এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ সেনানিবাসের উর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গনতান্ত্রিক মুক্তির একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল সদস্যের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করে। জুলাই গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে সর্বমোট ৪ হাজার ২২১ জন আহত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। কুমিল্লা সেনানিবাসেও সর্বমোট ৬৩ জন এই চিকিৎসা সহায়তা পেয়েছেন যাদের মধ্যে ০২ জন এই মুহূর্তে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই সেবা দিতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য গর্ববোধ করেন ।

কুমিল্লা সেনানিবাসে জিওসি'র সাথে নিহত তৌহিদের

কুমিল্লা সেনানিবাসে জিওসি’র সাথে নিহত তৌহিদের পরিবারের সাক্ষাতে সবসময় পাশে থাকার আশ্বাস

 

স্টাফ রিপোর্টার:

মৃত তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবারের ৪ জন সদস্য সোমবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এর সাথে তার অফিস কক্ষে সাক্ষাত করেন।

এ সময় তৌহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন জিওসি এবং নিহতের পরিবারকে আশ্বস্ত করেন যে, এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং দোষীসাব্যস্তদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। তিনি আরো জানান যে, তৌহিদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে এবং সকল প্রকার সহযোগিতা করবে।

তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবার এতে আশ্বস্ত হয়েছেন। এছাড়াও প্রতারণার মাধ্যমে যারা সেনা ক্যাম্পে মিথ্যা অভিযোগ দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবী করেছেন। তবে তারা তৌহিদের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের করার সকল প্রস্তুতি নিয়েছেন বলে জানান।

কুমিল্লা সেনানিবাসে

কুমিল্লা সেনানিবাসে চতুর্থ স্টার লাইন কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুমিল্লা সেনানিবাসে চতুর্থ স্টার লাইন কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাসরিন আক্তার হীরা:

কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ‘ চতুর্থ স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্ট – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে বিভিন্ন সেনানিবাস থেকে শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক ।

কুমিল্লা সেনানিবাসে

কুমিল্লা সেনানিবাসে ১ম রানার কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুমিল্লা সেনানিবাসে ১ম রানার কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ‘ প্রথম রানার কাপ গলফ টুর্নামেন্ট – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২ নভেম্বর) সকালে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে বিভিন্ন সেনানিবাস থেকে শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক ।