Tag Archives: গ্রেফতার ১

আশ্রয়ন প্রকল্পের টয়লেট ব্যবহার নিয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে তুচ্ছ ঘটনার জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ।

নিহত শেফালী বেগম (২৮) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের মো.ইউসুফের স্ত্রী।

গ্রেফতারকৃত আবুল কালাম (৫০) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের মৃত নবাব হোসেনের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৯ নভেম্বর সকাল ৭টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্পের শেফালী বেগমের (২৮) সাথে একই আশ্রয়ন কেন্দ্রের মো. আবুল কালামের (৫০) সাথে গাছ কাটা ও টয়লেট ব্যবহার নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম উত্তোজিত হয়ে দা দিয়া শেফালী বেগমকে পেটে ও বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে শেফালী বেগমকে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শেফালী বেগম মারা যায়।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর হত্যাকারী আবুল কালাম গা ঢাকা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আসামির স্বীকারোক্তি মতে হত্যাকান্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামিকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

চান্দিনার বাড়েরা ইউপি মেম্বারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মো. আবদুল মতিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) ওই ওয়ার্ডের বাসিন্দা মো. মনিরুল ইসলাম এর স্ত্রী আয়েশা বেগম বাদি হয়ে ইউপি মেম্বারকে প্রধান আসামী করে চান্দিনা থানায় ওই মামলা দায়ের করেন।

মামলার অপর আসামীরা হলো- বাড়েরা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবুল হোসেন, আবুল হোসেনের ছেলে মজিবুর রহমান, স্ত্রী ফিরোজা বেগম, ও মৃত রমিজ উদ্দিনের ছেলে মনির হোসেন।

চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে মৃত আব্দুল কাদেরের ছেলে আবুল হোসেন (৪৫) কে গ্রেফতার করে। ইউপি মেম্বার মো. আবদুল মতিনসহ অপর আসামীরা পলাতক রয়েছে।

মামলার বাদি আয়েশা বেগম জানান, তার দেবর আবুল হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকালে আবুল হোসেন লোকজন নিয়ে তাদের ক্রয়ক্রিত বসত ভিটি দখলের জন্য অবৈধভাবে বেড়া দিয়েছিলো। তার স্বামী ও ছেলেরা এসময় আবুল হোসেনকে বাঁধা দিলে ইউপি মেম্বার মো. আবদুল মতিন এর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। এসময় তারা রড, কুড়াল ও লাঠি দিয়ে তার স্বামী ও ২ ছেলেকে এলোপাথারি মারধর করে। এতে তার স্বামী মো. মনিরুল ইসলাম গুরুতর আহত হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়- আসামীরা তাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে এবং একটি স্বর্ণের চেইন, একটি মোবাইল সেট ও নগদ ১লাখ ৫ হাজার টাকা লুট করে নেয়।

এ বিষয়ে জানতে মো. আবদুল মতিন মেম্বার এর ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এব্যাপারে বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণেই ওই মারামারি হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা করেও লাভ হয়নি।

এব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মামলার এজাহারভুক্ত একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

কুমিল্লার দাউদকান্দির হৃদয় হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ১

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দির সিএনজি পাম্প কর্মচারী হৃদয় হত্যার পাঁচ দিনের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে চাচাত ভাই সুজন মিয়া (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।

অবৈধ মেলামেশার ভিডিও ধারণকে কেন্দ্র করেই হৃদয়কে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়।
শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত সুজন (২০)কে শনিবার আদালতে জবানবন্দির মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত সুজন মিয়া দাউদকান্দি পৌরসভার গাজীপুর দিঘিরপাড় গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে।

জানা যায়, গত ১ জুন সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার উত্তর সেন্দি এলাকার তাসফিন সিএনজি রিফুয়েলিং স্টেশনের পশ্চিম পাশে জমি থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দিনই নিহতের বাবা আব্দুল মতিন (মিন্টু) মিয়া অজ্ঞাত নামে থানায় অভিযোগ করেন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে হত্যার রহস্য উদঘাটনে মাঠে কাজ শুরু করেন এসআই মোঃ জাহাঙ্গীর আলম খান। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল কললিষ্ট থেকে সন্দেহমূলক ভাবে চাচাত ভাই মোঃ সুজন মিয়া তিনজনকে আটক করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে চাচাত ভাই সুজন খুনের কথা স্বীকার করায় আটককৃত অন্য দুজনেকে ছেড়ে দেয়া হয়েছে। পরদিন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক নুসরাত জাহান উর্মি নিকট খুনের ঘটনা জানিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সুজন।

জবানবন্দির বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম খান জানান, দাউদকান্দি পৌরসভার গাজীপুর গ্রামের একটি মেয়ের সাথে আসামী সুজনের প্রেমের সম্পর্ক ছিলো। প্রায় সময়ই হৃদয়কে সাথে নিয়ে ওই মেয়ের দেখা করতে যেত সুজন। একদিন মেয়ের বাবা মা বাড়ীতে না থাকায় হৃদয়কে বাইরে থাকতে বলে সুজন ঘরে গিয়ে প্রেমিকার সাথে শারিরীক ভাবে মেলামেশা করে। তাদের অজান্তে মেলামেশা দৃশ্য জানালা দিয়ে মোবাইলে ভিডিও রেকর্ড করে হৃদয়। সেই ভিডিও গেল রমজানের কয়েকদিন আগে হৃদয় সুজনকে দেখিয়ে বলে তাকেও মেলামেশার সুযোগ দিতে হবে। সুজন তাকে (হৃদয়) অনুরোধ করে যে, মেয়েটির বিয়ে হয়ে গেছে, এখন ভিডিওটি প্রকাশ করলে মেয়েটির সংসার ভেঙ্গে যাবে এবং তার মান সম্মানও যাবে। কোনভাবেই ওই ভিডিও উদ্ধার করতে পারছে না সুজন। পরে কৌশলে ভিডিও উদ্ধার করার জন্য অন্য মেয়ের লোভ দেখিয়ে ঘটনার দিন(৩১মে) সন্ধ্যায় হৃদয়কে পাম্পের পশ্চিম পাশে ডেকে নেয় সুজন। ওইখানে তার মোবাইল থেকে ভিডিও ডিলিট করার জন্য উভয়ের মাঝে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সুজন গাছের ডালা দিয়ে হৃদয়ের মাথায় আঘাত করলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন মোবাইলটি নিয়ে পানিতে ফেলে বাড়ীতে চলে যায় সুজন। পরদিন সকালে শুনে ঘটনাস্থলে হৃদয় মরে পড়ে আছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানায়, ঘটনার ৫দিনের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনের সূত্র ধরে হত্যার রহস্য উন্মোচন করেছেন।