Tag Archives: চান্দিনার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের কমিটির নেতৃত্বে হৃদয় ও রাসেল

চান্দিনার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ কমিটি গঠনের পরদিনই ১০ জনের পদত্যাগ!

চান্দিনা  প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি গঠনের পরদিনই পদত্যাগের হিড়িক পড়েছে।

মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ১৬ সদস্যের গঠিত ইউনিয়ন ছাত্রলীগ কমিটির ১০জনই পদত্যাগ করেছেন! এ ঘটনায় উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। রবিবার (৮ জানুয়ারী) ১০ ছাত্রলীগ নেতার পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

কমিটিতে পদত্যাগকৃতরা হলেন- নবগঠিত জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন তালুকদার, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুর রহমান সাজিদ, মাহবুব হোসেন, সাকিব হাছান মাহিন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাকিল, সোয়াইবুর রহমান হৃদয়, জয়ন্ত মিত্র জয়, প্রচার সম্পাদক ইমরান মাহমুদ, দপ্তর সম্পাদক মো. নোমান আহমেদ।

১নং সহ-সভাপতি বোরহান উদ্দিন তালুকদার জানান, ওই কমিটিতে কোন সিনিয়রিটি নেই। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুইটি একই ওয়ার্ডের দুইজন দখল করে নিয়েছে। এমন কমিটিতে আমি থাকতে পারি না।

১ং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুর রহমান সাজিদ জানান, ওই কমিটিতে বেশ কয়েকজন অছাত্র রয়েছে। এমনকি যাকে সভাপতি করা হয়েছে তারও ছাত্রত্ব নেই। এমন কমিটিতে কোন ছাত্র থাকতে পারে না। তাই পদত্যাগ করেছি।

সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাকিল জানান, ওই কমিটি ‘ভাই লীগ’ এর। কোন ছাত্রলীগের কমিটি হয়নি। সিনিয়র নেতাদের পিছনে পিছনে যারা ঘুরে তাদেরকেই মূল্যায়ণ করা হয়েছে। প্রকৃত ছাত্র নেতাদের এবং মাঠে শ্রম দেওয়া কর্মীদের মূল্যায়ণ করা হয়নি, তাই পদত্যাগ করেছি।

উপজেলা ছাত্রলীগ আহবায়ক মাহফুজুর রহমান টিপু জানান- শুনেছি তারা পদত্যাগ করেছে, তবে আমার কাছে কেউ জমা দেয়নি। আরও শুনেছি অনেক ছাত্র নেতাদের কাছ থেকে জোর পূর্বক স্বাক্ষর নিয়েছেন ওই ইউনিয়নের কয়েকজন নেতা। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাকিল এর কাছ থেকেও জোর পূর্বক স্বাক্ষর গ্রহণ করা হয়েছে।

তবে পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাকিল বিষয়টি অস্বীকার করে জানান, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

এর আগে গত ৭ জানুয়ারী (শনিবার) ছাত্রলীগ নেতা জাহিদ হাসান হৃদয়কে সভাপতি ও মাহমুদুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করে উপজেলা ছাত্রলীগ।

চান্দিনার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের কমিটির নেতৃত্বে হৃদয় ও রাসেল

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে জাহিদ হাসান হৃদয় কে সভাপতি এবং মাহমুদুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার (৭ জানুয়ারি) চান্দিনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু এবং যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ ও কাজী মো. রবিউল হাসান (রকি) আগামী এক বছরের জন্য ওই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে বোরহান তালুকদার, আল আমিন, মাছুম বিল্লাহ্, আতিকুল ইসলাম সাজিদকে সহ-সভাপতি, মো. মাছুমুর রহমান সাজিদ, মেহেদী হাসান মিনহাজ, মাহবুব হোসেন, মো. সাকিব হোসেন মাহিকে যুগ্ম-সধারণ সম্পাদক, মতিউর রহমান শাকিল, নাজমুল হাসান, মো. সোয়াইবুর রহমান হৃদয়, জয়ন্ত মিত্র জয় কে সাংগঠনিক সম্পাদক, মো. নোমান আহাম্মেদকে দপ্তর সম্পাদক এবং ইমরান মাহমুদকে প্রচার সম্পাদক করা হয়। এদিকে ওই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রবিবার (৮ জানুয়ারি) দুপুরে জোয়াগ ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা।