,

নবীনগরে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 20, 2017
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃঞ্চনগর ইউনিয়নের জেলা সড়কের নতুন ব্রীজের পিলারে পানি দিতে গিয়ে রবিবার (২০ আগষ্ট) সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো: সুলতান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সে ওই ব্রীজে সাইট ম্যানেজার ছিলেন। শেরপুর জেলার দলা পাড়া গ্রামের মেহের মাষ্টারের ছেলে সুলতান। জানা যায়, সুলতান সকালে ব্রীজের পিলারে পানি দেওয়ার সময় মটরের তারে বিদ্যুৎপৃষ্ট  হয়ে পিলারের উপর থেকে পানিতে পরে যায়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।