Tag Archives: ডিএমপি কমিশনার

দাবি আদায়ে রাজপথ নয়

দাবি আদায়ে রাজপথ নয়, খোলা মাঠ বেছে নিন: ডিএমপি কমিশনার

দাবি আদায়ে রাজপথ নয়, খোলা মাঠ বেছে নিন: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করছে— এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অনেকেই মনে করেন রাজপথ দখল করলে তাদের দাবি পূরণ হবে। কিন্তু এ ধরনের কর্মকাণ্ড কোনো সমাধান নয়।

বুধবার (৮ জানুয়ারি) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্রাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, রাজপথ দখলের ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। বিশেষ করে মিরপুর, বিমানবন্দর এবং রামপুরা রুটে এই ধরনের পরিস্থিতি বেশি দেখা যায়।

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, দাবি আদায়ের জন্য রাজপথ ব্যবহার না করে খোলা মাঠ বা নির্ধারিত সভাস্থল বেছে নিতে হবে।

কমিশনার আরও বলেন, ৫ আগস্টের ঘটনার পর পুলিশের কার্যক্রম কিছুটা ধীর হয়ে পড়েছিল। তবে সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে। গত ১৫ বছরে পুলিশের আচরণে কিছু পরিবর্তন এসেছে, তবে এখনো অনেক উন্নতির প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, ৪০ হাজার পুলিশের আচরণ একসঙ্গে বদলে ফেলা সম্ভব নয়। তাদের প্রশিক্ষণ প্রয়োজন।

ছিনতাই প্রতিরোধে ডিএমপি কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

নতুন আইজিপি বাহারুল

নতুন আইজিপি বাহারুল, ডিএমপি কমিশনার সাজ্জাদ

নতুন আইজিপি বাহারুল, ডিএমপি কমিশনার সাজ্জাদ

ডেস্ক রিপোর্ট:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে বাহারুল আলম নিয়োগ পেয়েছেন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলী নিয়োগ পেয়েছেন। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সাংবাদিক ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের নিয়োগের কথা জানান।

জানা গেছে, বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন বাহারুল আলম। তিনি ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন এবং তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগের পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন তিনি।

অন্যদিকে শেখ সাজ্জাদ আলী বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৪ সালে পুলিশে যোগদান করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন এবং লক্ষ্মীপুরের পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি চাকরি জীবনে চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন এবং হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।

এদিকে, ছাত্র–জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বদলি করা হয়। পরে মো. ময়নুল ইসলামকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং কিছুদিন পর ডিএমপি কমিশনার হিসেবে মো. মাইনুল হাসানকে নিয়োগ করা হয়েছিল।

অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:

যানবাহনে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ সোমবার ডিএমপির সদরদপ্তরে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে কমিশনার এ ঘোষণা দেন।

হাবিবুর রহমান জানায়, ‘গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাকে ২০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।’

থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার জানান, ‘যেসব থানা এলাকায় পেট্রোল পাম্প রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন।

পেট্রোল পাম্পগুলোর সঙ্গে পুলিশে সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সবসময় রাখতে হবে।’
এ সময় নিকটস্থ থানার ওসি ও ডিউটি অফিসারের নম্বর পেট্রোল পাম্পে রাখার মালিকদের অনুরোধ জানান কমিশনার।

২৮ অক্টোবর কর্মসূচির আড়ালে সহিংসতা করলে কঠোর হস্তে দমন : ডিএমপি কমিশনার

২৮ অক্টোবর কর্মসূচির আড়ালে সহিংসতা করলে কঠোর হস্তে দমন : ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, ঢাকার সোয়া ২ কোটি মানুষের জানমালের নিরাপত্তা শঙ্কা তৈরি করে, তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে।

শনিবার মেট্রোরেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে দুপুর ১২টায় রাজধানীর উত্তরা উত্তর মেট্রো স্টেশনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ। এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে একটি নিরাপত্তা শঙ্কা ও জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। যদি কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিভাবে সামাল দেবে পুলিশ? জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। তবে সহিংসতা করলে কঠোর হস্তে দমন করা হবে।