Tag Archives: দাউদকান্দি

দুর্ঘটনার সময়ে চালকের ভূমিকায় ছিলেন হেলপার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দিনাজপুরের বিরামপুর থেকে কৃষি শ্রমিকের কাজ করতে চাল বোঝাই ট্রাকে কুমিল্লা যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জন মারা যায়।

দুর্ঘটনায় নিহত ও আহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানের ঘোষণা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর সোয়া ৩টায় এ দুর্ঘটনা আরো ৬ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ। নিহতরা সবাই দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চালের বস্তা বোঝাই একটি ট্রাক দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। ওই ট্রাকে বিরামপুর থেকে কুমিল্লা ও ফেনীর উদ্দেশ্যে ১৩ জন উঠে। তাদের অনেকেই চাউলের বস্তার উপর ঘুমিয়ে ছিলেন। তারা কুমিল্লায় কৃষি শ্রমিকের কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত আমির আলী বলেন , আমরা বিরামপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে ট্রাকে উঠি। মেঘনা ব্রীজ পার হওয়ার পর ড্রাইভার হেলপারকে চালাতে দেয়। এরপরই গাড়ীটি হেলে-দুলে চলতে থাকে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেন, ট্রাকের সাথে চাউলের বস্তা বাঁধা রশির(দরি) সাথে ঘুমিয়ে থাকা ট্রাকের যাত্রীরা নিজেদের বেধে রেখেছিল। বেধে রাখার কারণ হলো ব্রেক করলে যেন পড়ে না যায়। রশি বাধা থাকার কারনে তারা বের হতে পারেননি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো থানায় রাখা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার জানিয়েছেন- কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত এবং আহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং ১৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।

বিরামপুর থেকে কৃষি শ্রমিকের কাজে কুমিল্লায় যাচ্ছিলেন হতাহত শ্রমিকরা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
দিনাজপুরের বিরামপুর থেকে কৃষি শ্রমিকের কাজ করতে চাল বোঝাই ট্রাকে কুমিল্লা যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জন মারা যায়।

দুর্ঘটনায় নিহত ও আহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানের ঘোষণা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর সোয়া ৩টায় এ দুর্ঘটনা আরো ৬ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ। নিহতরা সবাই দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চালের বস্তা বোঝাই একটি ট্রাক দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। ওই ট্রাকে বিরামপুর থেকে কুমিল্লা ও ফেনীর উদ্দেশ্যে ১৩ জন উঠে। তাদের অনেকেই চাউলের বস্তার উপর ঘুমিয়ে ছিলেন। তারা কুমিল্লায় কৃষি শ্রমিকের কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত আমির আলী বলেন , আমরা বিরামপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে ট্রাকে উঠি। মেঘনা ব্রীজ পার হওয়ার পর ড্রাইভার হেলপারকে চালাতে দেয়। এরপরই গাড়ীটি হেলে-দুলে চলতে থাকে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেন, ট্রাকের সাথে চাউলের বস্তা বাঁধা রশির(দরি) সাথে ঘুমিয়ে থাকা ট্রাকের যাত্রীরা নিজেদের বেধে রেখেছিল। বেধে রাখার কারণ হলো ব্রেক করলে যেন পড়ে না যায়। রশি বাধা থাকার কারনে তারা বের হতে পারেননি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো থানায় রাখা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার জানিয়েছেন- কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত এবং আহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং ১৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।
জাকির হোসেন হাজারী
মোবাঃ-০১৭৪৮০৫৫২১৪
তাং-১৪-৪-২৬ইং

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উলটে ৭ জন নিহত

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানার হাসানপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে
মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০) , ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন (২১), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া (৩৫) এবং রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ(৫৫)।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন পুরুষের মৃত্যু হয় এবং আহত হন আরও ৬ জন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রয়েছে এবং ফায়ার সার্ভিসের সহযোগীতায় দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এই বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার জানান, ভোররাতে এই দূর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দাউদকান্দিতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ

দাউদকান্দি  প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসী ও তার পরিবারের সদস্যদের হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের কানড়া গ্রামের প্রবাসী ইসমাইল হোসেন লিটনের স্ত্রী শারমিন আক্তার গণমাধ্যমকর্মীদের ডেকে এ অভিযোগ করেন।
শারমিন আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। প্রায় তিন থেকে চার বছর আগে প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে একই গ্রামের নুর মোহাম্মদ খানের ওয়ারিশদের কাছ থেকে ৪২ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই একই গ্রামের আনু মিয়া তাদের কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে জমি দখল করতে দেবেন না বলে হুমকি দেন এবং একপর্যায়ে ৫০ হাজার টাকা নিয়ে নেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, পরে জমির অংশীদারদের সঙ্গে সামাজিকভাবে সমঝোতার মাধ্যমে গ্রামবাসীর উপস্থিতিতে তাদের জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। এরপরও আনু মিয়া জোরপূর্বক তাদের জমি থেকে মাটি কেটে নিয়ে যান। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে তিনি বিষয়টি তার স্বামীকে জানান। শারমিন আক্তার বলেন, রমজানের দশম দিনে তার স্বামী দেশে ফিরে আসেন। দেশে এসে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন এবং থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ করার বিষয়টি জানার পর আনু মিয়া তার স্বামীকে জেল খাটানোর হুমকি দেন। কয়েকদিন পর মারামারির একটি মিথ্যা মামলা দিয়ে তার স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি।

বর্তমানে ছেলে-মেয়েদের নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ সময় শারমিন আক্তারের শাশুড়ি রুশিয়া বেগম ও মেয়ে সামিয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে ইসমাইল হোসেন লিটনের মুক্তি দাবি করেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত আনু মিয়ার বিচার দাবি জানান।

এদিকে অভিযুক্ত আনু মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই লিটন মিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের টাকা দিয়ে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করেন এবং তার ভাইয়ের পক্ষে সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

সাংবাদিকরা সরেজমিনে গিয়ে জানতে পারেন, অভিযোগে উল্লেখ করা হয়েছে যে আনু মিয়ার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তার বাড়িতে গিয়ে দেখা যায়, তার ছেলেরা সুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। এ বিষয়ে আনু মিয়ার স্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি প্রথমে বলেন তার ছেলে বাসায় ঘুমাচ্ছেন। পরে একটি ফোনকল পাওয়ার পর তিনি আবার দাবি করেন যে তার ছেলে বাড়িতে নেই।

স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নিসচা’র সচেতনতামূলক লিফলেট বিতরণ

 

দাউদকান্দি  প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা পথচারী, চালক ও যাত্রীদের মাঝে এসব লিফলেট বিতরণ করেন।

এ সময় স্বেচ্ছাসেবকরা মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা, ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি পথচারীদেরও নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার হওয়া এবং সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে সচেতন করা হয়।

নিসচা’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় অসচেতনতা ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই দুর্ঘটনা কমিয়ে আনা এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন করা। লিফলেট বিতরণের মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

এ সময় নিসচা দাউদকান্দি শাখার স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন পরামর্শ দেন।

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদাবাজির অপবাদ

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদাবাজির অপবাদ

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দিতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে দাউদকান্দি প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাৎ হোসেন ও তার পরিবার এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসেন জানান, উপজেলার বিটেস্বর ইউনিয়নের চন্দ্রশেখরদি গ্রামে ২০১৮ সালে ৭৭ শতক পুকুর বাড়িসহ জমি ক্রয় করি। আমার ক্রয়কৃত জায়গা নিয়ে স্থানীয় জুলফিকার আলীর সাথে দেওয়ানি মামলা চলছে। মামলা চলমান অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জুলফিকার আলী স্থায়ীভাবে ভবন নির্মান কাজ শুরু করে। আমরা গিয়ে বাধা দিলে আমাদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দেয়।

কুমিল্লার দাউদকান্দিতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনের পরে সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, বিটেস্বর ইউনিয়নের চন্দ্রশেখরদি গ্রামের আলী আহাম্মদের ছেলে জুলফিকার আলীর তার চাচাদের সাথে সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এরমধ্যে তার এক চাচি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহাদাত হোসেনের নিকট ২০১৮ সালে পুকুর বাড়িসহ ৭৭ শতাংশ জায়গার পাওয়ার অব এ্যাটর্নির মাধ্যমে হস্তান্তর করেছেন। ওই জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যেই আদালতে মামলা চলছে এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে ।

সম্প্রতি মামলা চলমান অবস্থায় জুলফিকার আলী ভবন নির্মাণ করতে গেলে শাহাদাত হোসেন বাধা দিলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে শাহাদাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন জুলফিকার আলী ও তার স্ত্রী তাহমিনা জাহাঙ্গীর। পরে তাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে, যা এলাকায় বিভ্রান্তির সৃষ্টি করে।

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদাবাজির অপবাদ

স্থানীয়দের মতে, ব্যক্তিগত ও জমিজমা সংক্রান্ত বিরোধকে চাঁদাবাজি হিসেবে রঙ ছড়িয়ে প্রচার করা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তারা এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়েছেন।

জুলফিকার আলী বলেন, আমরা আমাদের জায়গায় বাড়ি নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি। বুধবার (৪ ফেব্রুয়ারি) শাহাদাত নামের এক লোক স্থানীয় ভাড়া করা লোক দিয়ে আমাদের হুমকি এবং নির্মাণ কাজে বাধা প্রদান ও ভাংচুর করে।

কি কারনে বাধা দেয় জানতে চাইলে তিনি বলেন, আমার দাদার ২৩ একর সম্পত্তির ওয়ারিশ আমার বাবা চাচা ছয়জন। শাহাদাত আমার এক চাচির কাছ থেকে পাওয়ার অব এ্যাটর্নির মাধ্যমে ৭৭ শতক জায়গা নিয়েছে। এই জায়গা নিয়ে আমাদের ওয়ারিশদের মধ্যে বন্টননামা ও খতিয়ান সংশোধনের মামলা চলছে আদালতে। সেও আমাদের নামে মামলা করেছে।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ করা প্রসঙ্গে জুলফিকার বলেন, আমরা মামলা সম্পর্কে তেমন বুঝি না। আদালতে মামলার তারিখের আগে এডিএম কোর্ট থেকে নিষেধাজ্ঞা এনে আমাদেরকে হয়রানি করছে।

বিটেস্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, চন্দ্রশেখরদি গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে অংশিদারদের দু’পক্ষের মধ্যে ঝামেলা বলে শুনেছি।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, জায়গা নিয়ে বিরোধের ঘটনা। চাঁদাবাজির মতো কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

ইলিয়টগঞ্জ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

দাউদকান্দি প্রতিনিধি:
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে মঙ্গলবার(৮এপ্রিল) দুপুরে এশিয়া মৎস্য প্রকল্প নিয়ে আউটবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। ওই মানববন্ধন থেকে অলি উল্লাহ, মোবারক মাষ্টারসহ অংশগ্রহণকারীরা বিএনপির নেতাকর্মীদের নামে চাঁদাবাজির অভিযোগ তুলেন।

বুধবার(৯ এপ্রিল) বিকালে ইলিয়টগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা বাজারে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আব্বাস ও সদস্য সচিব মোঃ তৈয়ব আলী সরকার বলেন, একটি মহল আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে এশিয়া মৎস্য প্রকল্পের জমিতে পৃথক বাঁধ নির্মাণকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণীত ও ষড়যন্ত্রমূলক মানববন্ধন করেছেন। যার সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও কাল্পনিক। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অলি উল্লাহ অলি এশিয়া প্রজেক্টের পরিচালক থাকাকালীন সময় লুটেপুটে খেয়েছেন। এখন লুটপাট বন্ধ হবে জেনে আমাদের নামে এসব মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছেন।

ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিজান সরকার বলেন, আ’লীগ ও কৃষক লীগের দোসররা বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। মৎস্য প্রকল্পের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। এটা কৃষকদের বিষয়।

আউটবাগ গ্রামের কৃষক রেনু সরকার বলেন, মৎস্য প্রজেক্টকে কেন্দ্র করে কোন চাঁদাবাজির ঘটনা ঘটেনি। প্রজেক্টটি দুটি ভাবে বিভক্ত করার প্রক্রিয়া হয়েছিল। বিএনপি’র কোন নেতাকর্মী প্রজেক্টকে কেন্দ্র করে কোন চাঁদা দাবি করেননি।

এদিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী এশিয়া মৎস্য প্রকল্পটি পরিদর্শন করেন । এ সময় তিনি উভয় পক্ষের সাথে পৃথকভাবে কথা বলেন এবং শান্তির শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানান। শীঘ্রই সম্মিলিতভাবে বসে এর সমাধান করা হবে।

দাউদকান্দিতে গোমতী সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

দাউদকান্দি  প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে খোকন আহমেদ(৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার গৌরীপুর গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।

সে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হক মিয়ার ছেলে খোকন আহম্মেদ (৩৫)।

নিহতের বড় বোন শিউলি আক্তার জানান, দুপুরের আগে বাড়ী থেকে বের হয়। এরপর মোবাইল বন্ধ পাই, পরে বাড়ীতেই ড্রয়ারে মোবাইল পাই। আমার ভাই অসুস্থ ছিল।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হচ্ছে।
জাকির হোসেন হাজারী

দাউদকান্দিতে তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠনে নারী সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা ও ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস, কুমিল্লার সহকারী পরিচালক শরীফুল ইসলাম।

নারী সমাবেশে বক্তাগণ বলেন, তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, সাম্প্রদায়িকতা, মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা, স্যানিটেশন, শিশুর সুস্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও নারীদের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রেইনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্য স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী। ছাত্র-ছাত্রীর প্রতি সকল অভিভাবককে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপরাধমূলক কার্যক্রমে আপনার সন্তান যুক্ত হতে না পারে। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

 

অধ্যক্ষের পদায়নকে ঘিরে

অধ্যক্ষের পদায়নকে ঘিরে উত্তাল দাউদকান্দি

অধ্যক্ষের পদায়নকে ঘিরে উত্তাল দাউদকান্দি

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে কলেজ অধ্যক্ষের পদায়ন ঘিরে উত্তাল দাউদকান্দি। স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিল ও ধারাবাহিক প্রতিবাদ সমাবেশ করেছে বরকোটা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা। গত ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলনে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে আতঙ্ক।

জানা যায়, গত৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজে স্থানীয় যুবদল নেতা রুহুল আমিনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। অধ্যক্ষ জসীম উদ্দিনের অপসারণ চেয়ে কলেজের পাঠাগার ভাংচুর করা হয়। এরপর ছুটিতে চলে যায় অধ্যক্ষ জসীম উদ্দীন।

গতকাল মঙ্গলবার(১০ডিসেম্বর) অধ্যক্ষ জসিম উদ্দীন কলেজে যাবে এমন খবর ছড়িয়ে পরলে কিছু শিক্ষার্থীরা তাকে বরণ করে নিতে উপস্থিত হয় ক্যাম্পাসে। এদিকে এই খবর ছড়িয়ে পরলে অধ্যক্ষকে কলেজে প্রবেশ করতে দেয়া হবে না ঘোষনা দিয়ে স্থানীয় যুবদল নেতার অনুসারীরা লাঠি নিয়ে কলেজ এলাকায় মহড়া দেয়। একপর্যায়ে ছাত্রদের সাথে বাকবিতণ্ডা ও হামলার ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়। মঙ্গলবার এই ঘটনায় দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপরে শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।

গতকালের হামলার ঘটনার প্রতিবাদে আজ বুধবার(১১ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম বরকোটা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে হামকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে সামনে কঠোর কর্মসূচির হুসিয়ারী দেন।
এরপরই আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধের চেষ্টা করেন। সেনাবাহিনী ও পুলিশ বাধা দিলে উভয়ের মধ্য হট্টগোলসহ উত্তেজনা দেখা দেয়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা দাউদকান্দি বিশ্বরোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাসানপুর কলেজে এসে শেষ করেন।

শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা কে এমন প্রশ্নের জবাবে জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে ছিলাম, তখন কোন একটি দলের কোন একটি গোষ্টি আসছে। সেই গোষ্টি এসে আমাদের সাথে মিশে শান্তিপূর্ণ আন্দোলনকে বিতর্কিত করতে চাইছে। আমরা চাইনি ওরা আমাদের সাথে মিশুক, মিশে আমাদের আন্দোলনকে বিতর্কিত করুক। তাউ আমরা ওদেরকে ফেলে মহাসড়কে চলে আসছি। সড়কের একলাইন খালি রেখে আন্দোলন করেছি। আর সেনাবাহিনী আর আমাদের মধ্যে ভুলবুজাবুজি হয়েছে। সেনাবাহিনী বা আমরা কেউ কারো বিপক্ষ না।

এদিকে ছাত্রদের উপর হামলা কলেজের ঘটনায় দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক রুহল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে সংগঠনের জেলা সভাপতি ভিপি সাহাবুদ্দিন জানান।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী কলেন, কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।