Tag Archives: নাঙ্গলকোটে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ পার্থীর মনোনয়ন জমা

নাঙ্গলকোটে ৮ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩০ জন

ত্বোহা হাসান স্বাধীনঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়ন নির্বাচন ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী মনোয়ন পত্র প্রত্যাহার করেন। উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী ৩০ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রত্যাহার করেন ৪ জন, চূড়ান্ত প্রার্থী ৭৬ জন। সাধারণ সদস্য পদে মনোনয়ন প্রত্যাহার করেন ২৯ জন, চূড়ান্ত প্রার্থী ৩৪৮ জন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা ৮, হাত পাখা ৪ ও স্বতন্ত্র ৩২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এর মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত প্রত্যাহার করেন ১৩জন। উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন হাবিবুর রহমান ও মোহাম্মদ এয়াছিন, সংরক্ষিত মহিলা সদস্য প্রত্যাহার করেন ১ ও সাধারণ সদস্য প্রত্যাহার করেন ৩ জন।
সাতবাড়ীয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদের ৪ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। মক্রবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আহসান হাবিব, মাহবুবুল হক চৌধুরী ও মোবারক খাঁন মনোনয়ন প্রত্যাহার করেন, সাধারণ সদস্য পদের ৩ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।পেরিয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদের ২ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোতালেব হোসেন, ফারুক জাহাঙ্গীর, এয়াকুব আলী ও মাহবুবুর রহমান, সাধারণ সদস্য পদের ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন ।

বাংগড্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদে পেয়ার আহম্মেদ, সাধারণ সদস্য পদের ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।মৌকারা ইউনিয়নে চেয়ারম্যান পদে জসিম উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য ১ ও সাধারণ সদস্য পদের ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। ঢালুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম, গোলাম মাওলা ছুট্টু, সংরক্ষিত মহিলা সদস্য ২, ও সাধারণ সদস্য পদের ৩ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২.৩ নং ওয়ার্ডে জাকিয়া আক্তার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছে। ২০ ডিসেম্বর সোমবার প্রতিক বরাদ্দ ও ৫ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নাঙ্গলকোটে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ পার্থীর মনোনয়ন জমা

ত্বোহা হাসান স্বাধীনঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ম ধাপে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়ন নির্বাচন আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত এ উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪৪ পার্থী। সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন দাখিলের করেছেন ৮০ জন। সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছন ৩৭৭ জন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায় ৮টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা ৮, হাত পাখা ৪ এবং সতন্ত্র ৩২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ১, হাতপাখা ১ সতন্ত্র ৯ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৪৩ জন। সাতবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগ ১,সতন্ত্র ১, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ও সাধারণ সদস্য পদে ২৭। মক্রবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ১, হাতপাখা ১, সতন্ত্র ৪,সংরক্ষিত মহিলা সদস্য ৭ ও সাধারণ সদস্য ৫১। পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ১, সতন্ত্র ৪, সংরক্ষিত নারী সদস্য ১০ ও সাধারণ সদস্য ৫১। হেসাখল ইউনিয়নে আওয়ামীলীগ ১, সতন্ত্র ৬, সংরক্ষিত নারী সদস্য ১২ ও সাধারণ সদস্য পদে ৪০ জন।  বাঙ্গড্ডা ইউনিয়নে আওয়ামীলীগ ১, সতন্ত্র ৩, সংরক্ষিত নারী সদস্য ১২ ও সাধারণ সদস্য পদে ৫৯জন।
মৌকরায় আওয়ামীলীগ ১,হাত পাখা ১, সতন্ত্র ২ সংরক্ষিত নারী সদস্য পদে ১২ ও সাধারণ সদস্য পদে ৫০ জন। ঢালুয়ায় আওয়ামীলীগ ১, হাতপাখা ১,সতন্ত্র ৩,সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ৫০জন মনোনয়ন জমা দেন।

মনোনয়ন পত্র বাছাই ১২ ডিসেম্বর, আপিল ১৩-১৫ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর।  প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ২০ ডিসেম্বর ও ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।