Tag Archives: নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে সচেতনমূলক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে চৌদ্দগ্রামে সচেতনতামূলক কর্মশালা

স্টাফ রিপোর্টার:

অভিবাসন প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্তকরণ, নিরাপদ শ্রম-অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার রোধকল্পে  শনিবার (২ এপ্রিল) কুমিল্লা বিষয়ক সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ , মাদ্রাসার শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় নেতৃবৃন্দসহ ৩৫ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আলোচনার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি নিরাপদ,নিয়মিত, সুশৃঙ্খশৃ ল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। তিনি বৈদেশি ক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কেআলোচনা করেন। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের ঋণ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উমূ ল্লেখ করেন।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্সকল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন।

কর্মশালায় এমআরসি বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি এমআরসি বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজ বিস্তারিত আলোচনা করেন এবং অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান। মানব পাচার রোধে ইউনিয়ন পরিষদের করণীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটি নিয়েও আলোচনা করেন তিনি। জনশক্তি জরিপ অফিসার মোঃ মনিরুজ্জামান নিজ অফিসের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

সবশেষে কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল বলেন এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানলাম, অনেক প্রয়োজনীয় তথ্য পেলাম। এইআ কর্মশালার মাধ্যমে আমরা যা জেনেছি তা জনগণের মাঝে পৌঁছে দিব। ভবিষ্যতে আমরা নিজেরাই এধরনের প্রোগ্রাম আয়োজন করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে সকলের মাঝে এই তথ্য পৌঁছে দেব।

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কুমিল্লার চান্দিনায় কর্মশালা

 

ডেস্ক রিপোর্টঃ

অভিবাসন প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্তকরণ, নিরাপদ শ্রম-অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার রোধকল্পে আজ শনিবার (৫ মার্চ) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় নেতৃবৃন্দসহ ৩৫ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আলোচনার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। তিনি বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের ঋণ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন।

কর্মশালায় এমআরসি বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি এমআরসি বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজ বিস্তারিত আলোচনা করেন এবং অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান। মানব পাচার রোধে ইউনিয়ন পরিষদের করণীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটি নিয়ে আলোচনা করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান। এছাড়া তিনি বিস্তারিত তথ্যের জন্যwww.probashi.gov.bd, www.bmet.gov.bd, www.wewb.gov.bd, www.bmet.comilla.gov.bd সাইটগুলো ভিজিট করার পরামর্শ দেন তিনি।

কর্মশালায় আরো জানানো হয় যে, অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের হেল্পলাইন নম্বর: ০১৭১৩০৮৬৩৩০ (কুমিল্লা) এবং ০১৭৩০৬৬৬৯৩৬ (ঢাকা) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও অভিবাসন বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের ফেসবুক ফেইজ (facebook.com/bangladeshmrc) থেকেও অভিবাসন বিষয়ে যেকোন তথ্য পাওয়া যাবে বলে কর্মশালায় জানানো হয়। অনুষ্ঠান শেষে সকলের একটি লিখিত মতামত গ্রহণ করা হয়।

মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান সমাপণী বক্তব্যে নিজের প্রবাস জীবনের অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। তিনি জানান, এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানলাম, অনেক প্রয়োজনীয় তথ্য পেলাম যা জনগণের মাঝে পৌঁছে দিব।

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে সচেতনমূলক কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যুবক-যুবতীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি (সোমবার) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি) বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের সভা কক্ষে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মূল আলোচক কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ১৬০ জন যুব প্রশিক্ষণার্থীদের মাঝে নিরাপদ অভিবাসন কি, নিরাপদ অভিবাসনের ধাপ, পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করেন । এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

দেবব্রত ঘোষ আরও বলেন, যে সমস্ত যুবক যুবতী এবং নারী পুরুষ বিদেশে কর্মসংস্থান লাভ করে তাদের অনেকেরই অন্যের দ্বারা প্রতারিত হবার ঝুঁকি থেকে যায়। তাই সঠিক তথ্য সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তিনি অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে সরকারের নানামূখী তথ্য প্রদান করেন। তিনি বিদেশ যাওয়ার পূর্বে সবার প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা, জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে এবং প্রান্তিক পর্যায়ে জনগণের মাঝে নিরাপদ অভিবাসনের তথ্য পৌঁছে দিতে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রচারণা অব্যাহত রেখেছে। বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করতে তিনি প্রশিক্ষণার্থীদের আহবান জানান।

যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান বলেন, নিরাপদ অভিবাসনের সকল তথ্য সকল যুবক- যুবতীদের জানা আবশ্যক। সঠিক তথ্য না জানলে বিপদে পড়ার সম্ভাবনা থাকে, তিনি তরুণদের মাঝে অভিবাসন ও যুব উন্নায়ন এবং নিজের জীবনের অভিজ্ঞতা সমুহ শেয়ার করেন যাতে তারা পরবর্তী জীবনে সঠিক পথে পরিচালিত হয়। এই ধরনের সভা আরো আয়োজনের কথা বলেন।

অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি) বাংলাদেশ এর কাউন্সেলর জনাব মোঃ ইকবাল হোসেন অভিবাসন খরচ, বিএমইটি এর গুরুত্ব এবং মানব পাচার, স্বাস্থ্য সুরক্ষা এবং অভিবাসনের নানা দিকসহ, অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলিসমূহ তুলে ধরেন।

অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি) বাংলাদেশ এর কাউন্সেলর জনাব গোলাম মোস্তাফা অভিবাসন চুক্তিপত্র, এম আর সি বাংলাদেশ এর কার্যক্রম ও অভিবাসনের নানা দিকসহ, অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলিসমূহ তুলে ধরেন।
এ ছাড়াও যুব উন্নয়ন প্রশিক্ষণের কেন্দ্রের ইনসট্রাক্টর বৃন্দ অভিবাসন ও যুব উন্নায়ন বিষয়ে তথ্য প্রদান করেন।

উক্ত সভায় প্রশ্নোত্তর পর্বে বক্তারা বলেন দক্ষ হয়ে বিদেশে গেলে অর্থ ও সম্মান দুই’ই পাওয়া যায়। তারা আরও বলেন এই ধরণের তথ্য প্রচার ও প্রসারে সব সময় নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বলেন, কুমিল্লা থেকে প্রচুর লোক বিদেশে যায়, আমরা তাদের কাছে অভিবাসনের এসব তথ্য তুলে ধরবো। সুতরাং আমরা সকলে নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের এ সকল তথ্য সকলে বিভিন্নভাবে প্রচার করতে বদ্ধপরিকর।