Tag Archives: নিহত

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে মোটর সাইকেলে ফেরার পথে প্রাণ গেল অনিক(১৭) নামে এক কিশোরের। এসময় আহত হয় মোটর সাইকেল আরোহী অপর এক বন্ধু আব্দুল মান্নান(১৮)।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায়। নিহত ইয়াফি আবরার অনিক (১৭) উপজেলার ৯নং গুনাইঘর গ্রামের মোঃ শাহ জালাল কবিরাজের ছোট ছেলে। সে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় বাবার সাথে ভাড়া বাসায় থাকত। মা মারা যায় ৭ মাস পূর্বে। অনিক এসএসসি পাশ করার পর কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল।

দুর্ঘটনায় আহত মান্নান জানায়, তাদের এক বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান বারেরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকল বন্ধুরা রারেরা মোল্লা বাড়ি হয়ে চলে যায়। কিন্তু অনিক ও সে (মান্নান) আরওয়ানফাইভ মোটরসাইকেলটি নিয়ে ভিড়াল্লা হয়ে রওনা হয়। বৃষ্টি থাকায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে অনিককে নিষেধ করেন সে (মান্নান)। ভিরাল্লা রাস্তা থেকে মহাসড়ক হয়ে দেবিদ্বার আসার পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সড়ক থেকে জমিতে পড়ে যায়।
মান্নান পেছনে থাকায় সে ছিটকে রাস্তার নিচে ও অনিক ছিটকে পড়েন সড়কের উপর, এসময় সিলেট থেকে কুমিল্লামুখী একটি দ্রতগামী মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় অনিক।

মা হারা পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শোকে কাতর অনিকের বাবা শাহ জালাল কবিরাজ জানান, বন্ধুর মোটরসাইকেল নিয়ে আরেক বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফেরার পথে বৃষ্টিতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ(ওসি) মঞ্জুর আফসার বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় জানান, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেননি, এমনকি থানা পুলিশের পক্ষ থেকেও কেউ জানাননি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সড়ক দূর্ঘটনার বিষয়টি বৃহস্পতিবার বিকেলে শুনেছি , যেহেতু ঘটনাটি হাইওয়ে সেহেতু বিষয়টি হাইওয়ে পুলিশই ব্যবস্থা নেবেন।

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭

ডেস্ক রিপোর্ট:

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ১০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, রবিবার (১ অক্টোবর) বিকালে উপকূলীয় এলাকা সিউদাদ মাদেরোতে অবস্থিত সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ে। তখন ভেতরে শিশুসহ কমপক্ষে ১০০ জন ছিলেন। ভেতরে এখনও শিশু আটকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি বিভাগ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। এসময় গির্জার ছাদ ধসে পড়ার পরে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জিম্বাবুয়েতে সোনার খনি ধসে পড়ে ৬ জন নিহত 

জিম্বাবুয়েতে সোনার খনি ধসে পড়ে ৬ জন নিহত 

ডেস্ক রিপোর্ট:

জিম্বাবুয়েতে একটি খনি ধসে পড়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছে এবং আরও ১৫ জন আটকা পড়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) পশ্চিমে চেগুতুতে বে হর্স সোনার খনি ধসে ৩০ জনেরও বেশি লোক আটকা পড়ে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ১৩ জন খনি শ্রমিক পালাতে সক্ষম হয়েছে বা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

যারা আটকা পড়েছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে টেলিভিশন চ্যানেল জেডবিসির এক খবরে জানানো হয়। কী কারণে ওই খনিতে ধস হয়েছে তা এখনো জানা যায়নি।

জিম্বাবুয়ে মাইনার্স ফেডারেশন জানিয়েছে, সংস্থাটির প্রধান এবং চেগুতু মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। সেখানে আসলেই কী ঘটেছে তা জানার জন্য তদন্ত শুরু হবে।

জিম্বাবুয়েতে প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনা ঘটে। দেশটিতে সোনা, প্ল্যাটিনাম এবং হীরার বিশাল মজুত রয়েছে। কিন্তু বিভিন্ন খনিতে নিরাপত্তার মানগুলো সেভাবে মেনে চলা হয় না। সে কারণেই এ ধরনের দুর্ঘটনায় প্রায়ই শ্রমিকদের মৃত্যু হচ্ছে।

এর আগে ২০১৯ সালে মধ্যাঞ্চলে অবস্থিত কডোমা শহরের কাছে সিলভার মুন অ্যান্ড ক্রিকেট খনিতে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।

ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা

ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এস এম জাহিদ ইকবাল (৪৬) নামে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরেকটি প্রাইভেটকার মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন জাহিদ ইকবালের ছেলে এবং তার দুই বোন ও তাদের তিন সন্তান রয়েছে।

জানা যায়, ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন জাহিদ ইকবাল। বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। অবশ্য তিনি ওই মাইক্রোবাসে ছিলেন না।

এ ব্যাপারে মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানায়, নিহত পুলিশ পরিদর্শক মাইক্রোবাসে ছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি বান্দরবান ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে ওমরাহ করে কাতারে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে কাতার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন ও সিলেটের কবির আহমদ।

তারা কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০০

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০০

ডেস্ক রিপোর্ট:

ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ। দেশটির উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বর এবং কনেও রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল হামদানিয়া জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ইরাকের বার্তা সংস্থা নিনা একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া স্থানীয় সাংবাদিকরা সামাজিক মাধ্যমে যেসব ছবি পোস্ট করেছেন সেখানে পুড়ে যাওয়া ইভেন্ট হলের ধ্বংসাবশেষ এবং সেখানকার পরিস্থিতি দেখা যাচ্ছে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের বরাত দিয়ে নিনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুড়ে যাওয়া ভবনে থাকা দাহ্য প্যানেল সম্ভব আগুন আরও ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। এক কর্মকর্তা বলেন, স্বল্পমূল্যের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়ে।

বুধবার সকালেও সেখানে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে। জীবিতদের খোঁজে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সে সময় শত শত মানুষ বিয়ের অনুষ্ঠানে আনন্দ করছিলেন।

প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর পরই সেখানে অ্যাম্বুলেন্স এবং মেডিকেল সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী।

ইতোমধ্যেই আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে হামদানিয়া শহরের একটি হাসপাতালে আহতদের রক্ত দিয়ে সহায়তা করতে অনেক মানুষকে জড়ো হতে দেখা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত বীর মুক্তিযোদ্ধা

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত বীর মুক্তিযোদ্ধা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাসের ধাক্কায় সৈয়দ শফিকুর রহমান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা শরীফপুর এলাকার বাসিন্দা।
সরাইল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানায়, নিহত শফিক জেলা শহর থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে তার ছেলের দোকানে যাচ্ছিলেন। পথে বিশ্বরোড মোড়ে নেমে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় কুট্টাপাড়ায় সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউক্রেনের দাবি, কৃষ্ণসাগরীয় হামলায় রুশ নৌবহরের কমান্ডারসহ নিহত ৩৪

ইউক্রেনের দাবি, কৃষ্ণসাগরীয় হামলায় রুশ নৌবহরের কমান্ডারসহ নিহত ৩৪

ডেস্ক রিপোর্ট:

ক্রিমিয়ায় চালানো হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। মস্কোর দখলে থাকা ক্রিমিয়ার সেভাস্তোপোলে নৌবহরের সদর দফতরে শুক্রবার এই হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে ইউক্রেন।

সেভাস্তোপোলে হামলাটি ছিল মস্কোর জন্য বড় আঘাত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরটি গত কয়েক মাস ধরে নিয়মিত ইউক্রেনীয় হামলার শিকার হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

ইউক্রেনের স্পেশাল ফোর্স বলেছে, কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও ১০৫ জন দখলদার আহত হয়েছেন।

ক্রিমিয়ায় বৃহত্তম শহর সেভাস্তোপোলে শুক্রবার হামলার পর ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইউক্রেনীয় স্পেশাল ফোর্স আরও বলেছে, নৌবহরের সদর দফর মেরামতের অযোগ্য হয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেনের দাবি অনুসারে নিহত কমান্ডারের নাম অ্যাডমিরাল ভিক্টর সকোলোভ। তবে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনীয় দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

হামলার দিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল তাদের এক সেনা নিখোঁজ রয়েছে।

২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া। এখানে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে। মস্কোর এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। রুশ সেনাদের দখল থেকে ভূখণ্ডটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

দাউদকান্দিতে বাসচাপায় কলেজছাত্রী নিহত

দাউদকান্দিতে বাসচাপায় কলেজছাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর নিহত হয়েছেন। নিহত রেজওয়ানা করিম রিমি উপজেলা জুরানপুর আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি তিতাস উপজেলা জিয়ারকান্দি গ্রামের রেজাউল করিমের মেয়ে।

জানা যায়, কলেজ ছুটির পর বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন রিমি।

শহীদনগর বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় সেন্টমার্টিন পরবহনের একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে দূরের শিক্ষার্থীদের পরিবহনের জন্য কলেজের নিজস্ব বাস রয়েছে। তবে আজ রবিবার কলেজ বাস বন্ধ ছিল।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম জানান, ওই ছাত্রীরা দেরি করে গেছে। আজ পরীক্ষা ছিল, তাই বাস বন্ধ ছিল।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

মুরাদনগরে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত 

মুরাদনগরে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত 

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে জমিতে ঘাস কাটতে গিয়ে হঠাৎ বজ্রপাতে আলম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া আকুবপুর গ্রামের এয়াকুব আলীর ছেলে।

আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শিমুল বিল্লাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে আলম মিয়া গরু ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।