নারায়ণগঞ্জে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও কল-কারখানায় বঞ্চনা নিরসনের অঙ্গীকার নিয়ে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। গত শুক্রবার বিকেলে জাতীয় যুবশক্তি ফতুল্লা থানার জাহিদ আজমির নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে জাহিদ আজমির বলেন , “জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক সজিব হুসেন ইবু ভাইয়ের নেতৃত্বে আমরা একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট গড়ে তুলছি। আমাদের মূল লক্ষ্য হলো শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। নারায়ণগঞ্জের কোনো শিল্পপ্রতিষ্ঠানে যেন কোনো শ্রমিক বঞ্চনার শিকার না হয় এবং প্রত্যেকে যেন তাদের সঠিক পাওনা বুঝে পায়, সেটিই আমাদের সংগঠনের মূল অঙ্গীকার।”
সমাবেশে সংহতি প্রকাশ করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি শ্রমিকদের কল্যাণে এই ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
ঐক্য আগামী দিনে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে পাহাড়সম ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক শাহাবুদ্দিন শান্ত এবং ফয়সাল আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি’র নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারী, যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ। র্যালিটি শহরের চাষাড়া এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশস্থলের মাধ্যমে সমাপ্ত হয়।