স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি বাস একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্রদের নিয়ে গত ৮ দিন ধরে ছুটে চলেছে বুড়িচং, ফেনী,লক্ষীপুর, নোয়াখালী, নাঙ্গলকোট এবং চৌদ্দগ্রামে।
সংগ্রামে, সাহসে, উদ্দ্যোমে, দূর্যোগে কুবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস পরিবার সর্বাত্মক বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য গত ২২ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নিরলস প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। আমাদের এই পুরো জার্নিতে খোঁজ খবর নেওয়া, দিকনির্দেশনা দেওয়া ও আর্থিক সহায়তা প্রদান করে সামগ্রিকভাবে সহযোগিতা করেছে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষকরা এবং একাউন্টিং ক্লাব।
২২ আগষ্ট কালিয়াজুড়িতে ১০০ পরিবারকে উপহার সামগ্রী হিসেবে শুকনো খাবার এবং ঔষধ প্রদান করা হয়।
২৩ আগষ্ট চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে প্রায় ২৩৫ টি পরিবারকে উপহার সামগ্রী হিসেবে শুকনো খাবার, ঔষধ এবং পানি প্রদান এবং একটি মেডিকেল টিম দ্বারা মেডিকেল সেবা প্রদান করা হয় ।
২৫ থেকে ২৬ আগষ্ট লাকসাম,মনোহরগঞ্জ, লক্ষীপুর (কানাবগির চড়) এবং ফেনীতে ( মহিপালে) ২৫০ এর অধিক পরিবারকে শুকনো খাবার, ঔষধ ও পানি প্রদান এবং ২ শতের অধিক পরিবারকে উপহার সামগ্রী হিসেবে মুদি বাজার প্রদান করা হয়।
২৭ আগষ্ট বুড়িচং উপজেলার সাদবপুর,পূণমতি, জগৎপুর ও এর আশেপাশে দেড় শতাধিক পরিবারকে উপহার সামগ্রী হিসেবে শুকনো খাবার ঔষধ এবং পানি প্রদান করা হয়।
২৮ আগষ্ট মনোহরগঞ্জের গাজীরপাড়া, আমতলী, শ্রীপুরসহ কয়েকটি গ্রামের ভিতরে প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরা প্রায় ৩০০ পরিবারের হাতে উপহার সামগ্রী হিসেবে শুকনো খাবার, ঔষধ এবং পানি তুলে দেয়া হয়।
২৯ থেকে ৩০ আগষ্ট নাঙ্গলকোট কাকিরতলা গ্রামে, নোয়াখালী সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামে ও ফেনীর দাগনভুইয়া উপজেলার উত্তর কোসুল্লা গ্রামে ৪ শতাধিক পরিবারকে উপহার সামগ্রী (মুদি বাজার) পৌছে দেয়া হয়।
আমাদের এই দীর্ঘ সফরে ১১০০০৫ নং বাসের চালক ছিলেন আমাদের সবার প্রিয় সোহেল মামা এবং আমীর মামা। বন্যার্তদের সহায়তায় সবার গল্পের আড়ালে এই দুইজন মামার গল্প লুকিয়ে আছে। সবার সাথে নির্ঘুম রাত কাটিয়ে বন্যার্তদের ত্রান পৌঁছে দিতে সহযোগিতা করেছেন তারা। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার জাহিদ জুয়েল ভাইকে। যিনি দূর্যোগ কালিন সময়ে আমাদের বাস দিয়ে সহযোগিতা করেছেন।
তথ্য সূত্র : সাকিব মীর।