Tag Archives: বাগেরহাট জেলা

কুমিল্লায় চালের বস্তা থেকে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লায় চালের বস্তা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় পিকআপসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ বাজার এলাকার হাইওয়ে পুলিশের চেক পোস্টে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চরনল গ্রামের মৃত জয়নাল মিস্ত্রির ছেলে মাদক ব্যবসায়ী নূরুজ্জামান (৩০), বাগেরহাট জেলার সদর উপজেলার পশ্চিমবাগ গ্রামের আব্দুর রশিদের ছেলে পিকআপ চালক সাইদুল ইসলাম (২৮) ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার যশপুর গ্রামের রুহুল আমিন এর ছেলে পিকআপ হেলপার নূর ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়- চলমান করোনাকালিন দেশব্যাপী কঠোর লকডাউনে মহাসড়কে গণপরিবহন বন্ধ নিশ্চিত করতে ইলিয়টগঞ্জ এলাকায় চেকপোস্ট করছিল ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। দুপুর অনুমান আড়াইটার দিকে ঢাকাগামী একটি পিকআপে তল্লাসী চালায় হাইওয়ে পুলিশ। এসময় ৫টি চালের বস্তায় ১০ কেজি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।

পিকআপ চালক সাইদুল ইসলাম জানায়, নিমসার বাজার থেকে চালের ওই বস্তাগুলো গাড়িতে উঠায় নূরুজ্জামান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) মিঠুন বিশ্বাস জানান- ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে মহাসড়কে আমাদের নিয়মিত চেকপোস্টে অভিযান চলছিল। এসময় ওই পিকআপে চালের বস্তা দেখে সন্দেহ হওয়ায় তল্লাসী করে চালের ওই বস্তাগুলো থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আমার সাথে ছিলেন ফাঁড়ির (টিএসআই) বজলু হকসহ অন্যান্য সদস্যরা। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেই ১৭ দিনের শিশুকে হত্যা করেছিলেন মা, দায় স্বীকার করলেন নিজেই

 

ডেস্ক রিপোর্টঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোলের মধ্য থেকে ১৭দিন বয়সী শিশু চুরি ও তিনদিন পরে পুকুরে মরদেহ পাওয়ার ঘটনার দায় স্বীকার করেছেন শিশুটির মা শান্তা আক্তার (২২)। মরদেহ উদ্ধারের ১২ দিন পরে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

শনিবার সকাল ৯টার দিকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, ‘শুক্রবার পুলিশের জিজ্ঞাসাবাদে শান্তা আক্তার তার মেয়েকে নিজেই বিছনা থেকে নিয়ে পুকুরে ফেলে দেন বলে স্বীকার করেন। ‘জিনের আছড়’ ভর করার কারণে তিনি এ ঘটনা ঘটান বলে পুলিশকে জানান শান্তা।

থানা পুলিশ পরে (শুক্রবার রাতে) শান্তাকে বাগেরহাট কোর্টে পাঠান। কোর্টেও ম্যাজিস্ট্রেটের সামনে একই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শান্তা। পরে ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে রাখার নির্দেশ দেন বলে থানার ওসি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে গাবতলা গ্রামের সুজন খানের শিশুকন্যা সানজিদাকে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হয়েছিল, শিশুটিকে কেউ চুরি করে নিয়ে গেছে। ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান চালাতে থাকে। সোমবার রাতে শিশুটির দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার তিন দিন পর তাদের বাড়ির পাশের একটি পুকুর থেকে সোহানার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা সুজন খানও জেলহাজতে আছেন।