মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:
৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কুমিল্লা জেলার প্রতিনিধি (ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল) হ্যান্ডবল (বালক) প্রতিযোগিতায় উপ-অঞ্চল পর্যায়ে ফাইনালে চাঁদপুর জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
(১৬ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে ফাইনালে চাঁদপুর জেলাকে হারিয়ে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির খেলোয়ার, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।