Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফিকুল ইসলাম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে মারা যান।

শফিকুল ইসলাম উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

সে ঢাকার টংগীতে বিস্কুট ও রুটির বেকারির ব্যবসা করতেন।

হাসপাতাল ও নিহতে পরিবার সূত্রে জানা যায়, শফিউল গত চারদিন আগে স্ত্রী-সন্তানদের নিয়ে নবীনগর আসেন। গত রাতে শোবার কক্ষে বিদ্যুতিক লাইট লাগাতে গিয়ে অজান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা শফিকুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের লোকেরা বিনা ময়নাতদন্তে লাশ বাড়িতে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ বছরের শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় মোটর পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (১) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাসান একই এলাকার মাহফুজ উদ্দিন ছেলে।

স্থানীয়রা জানায়, মাহফুজ মিয়ার বাড়ির সিঁড়ির নিচে একটি মটর পাম্প বসানো আছে। মটর পাম্পটি বিদ্যুতিক লাইনে লাগানো ছিল। সকালে হাসান খেলতে খেলতে মটর পাম্পের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্ব আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন জানান, একটি শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।