Tag Archives: ভাইরাল!

৪৯ বছর পর ‘শোলে’র বাদ পড়া দৃশ্য ভাইরাল

৪৯ বছর পর ‘শোলে’র বাদ পড়া দৃশ্য ভাইরাল

৪৯ বছর পর ‘শোলে’র বাদ পড়া দৃশ্য ভাইরাল

ডেস্ক রিপোর্ট:

১৯৭৫ সালে রমেশ সিপ্পির পরিচালনায় মুক্তি পায় বলিউডের কালজয়ী সিনেমা ‘শোলে’, যা আজও ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ক্লাসিক হিসেবে বিবেচিত। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী এবং আমজাদ খানের অনবদ্য অভিনয় এই ছবিকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে। ছবির কাহিনি, সংলাপ এবং চরিত্রগুলো সময় পেরিয়ে এখনও সমান জনপ্রিয়। তবে মুক্তির সময় ছবিটির কিছু দৃশ্য নিয়ে বিতর্ক হয়েছিল এবং সেন্সর বোর্ড কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্সর বোর্ড কর্তৃক বাদ দেওয়া এমনই একটি দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ‘ওল্ড ইজ গোল্ড’ নামে একটি ইনস্টাগ্রাম পেজে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, ছবির অন্যতম ভিলেন গব্বর সিং চরিত্রে অভিনয় করা আমজাদ খান রহিম চাচার ছেলে আহমেদকে (শচীন পিলগাঁওকর) হত্যা করতে গলা চেপে ধরছেন। এই দৃশ্যটি ছিল ছবির অন্যতম সংবেদনশীল এবং চমকপ্রদ অংশ।

পরিচালক রমেশ সিপ্পি দৃশ্যটিকে আরও বাস্তবধর্মী করতে চেয়েছিলেন। তবে সেন্সর বোর্ডের মতে, দৃশ্যটি অত্যন্ত হিংস্র। ফলে ছবির মূল কাহিনি থেকে ওই দৃশ্যটি বাদ দেওয়া হয়। পরে ছবিতে কেবল আমজাদ খানকে শচীনের চুল ধরে টানতে দেখা যায়।

১৯৭৫ সালে মুক্তির পর ‘শোলে’ ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি টিকেট বিক্রি করা সিনেমা হয়ে ওঠে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ১৯৭৫ থেকে ১৯৮০ সালের মধ্যে ছবিটির প্রায় ১৮ কোটি টিকেট বিক্রি হয়।

‘শোলে’ ছবিটির বাজেট ছিল প্রায় ৩ কোটি টাকা, যা তখনকার সময়ের অন্যতম ব্যয়বহুল ভারতীয় প্রযোজনা হিসেবে ধরা হয়। ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের একঝাঁক তারকা—সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া ভাদুরি (পরে জয়া বচ্চন), এবং আমজাদ খান।

সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছেন যে, গব্বর সিংয়ের রাগ এবং হিংস্রতা ফুটিয়ে তোলা বেশ কিছু দৃশ্য সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। তবুও আমজাদ খানের অভিনয় গব্বর সিং চরিত্রকে কালজয়ী করে তুলেছে।

রমেশ সিপ্পির এই ওয়েস্টার্ন ঘরানার অ্যাকশনধর্মী সিনেমাটি শুধু বক্স অফিসে সফল হয়নি, বরং ভারতীয় চলচ্চিত্রের এক মাইলফলক হিসেবেও বিবেচিত হয়। ছবির সংলাপ, যেমন “কিতনে আদমি থে?”, আজও মানুষের মুখে মুখে ফেরে।

বলিউডে অ্যাকশন, সংলাপ, এবং গল্পনির্ভর সিনেমার ক্ষেত্রে ‘শোলে’ আজও এক অনন্য উদাহরণ।

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ভিডিও ভাইরাল,

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় আবদুল হাই কানু নামে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, আগস্টে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত শনিবার নিজ এলাকা লুধিয়ারায় ফিরে আসেন তিনি। কিন্তু রোববার স্থানীয় কয়েকজন তাঁকে লাঞ্ছিত করে এলাকা ছাড়তে বাধ্য করেন।

ঘটনাটি ঘটে চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। ভিডিওতে দেখা যায়, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে তাঁকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। ১ মিনিট ৪৬ সেকেন্ডের এ ভিডিওটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের ক্ষমতার প্রথমদিকে শীর্ষ নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকার সুবাদে এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি। একসময় এক জামায়াত নেতাকে এলাকা ছাড়া করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে পরবর্তীতে শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় এলাকায় অবস্থান করতে পারেননি এবং একটি হত্যা মামলার আসামি হন।

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘রাতে ফেসবুকে ভিডিওটি দেখেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত সমর্থকের বিরুদ্ধে। তবে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান বলেছেন, ‘ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ নন। তবে সমর্থক হতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দায়ীদের শাস্তি দাবি করেছেন।

ছাগলকাণ্ডের ভাইরাল

ছাগলকাণ্ডের ভাইরাল সেই মতিউরের এখন আবদার বিদেশে যাবার

ছাগলকাণ্ডের ভাইরাল সেই মতিউরের এখন আবদার বিদেশে যাবার

ডেস্ক রিপোর্ট:

ছাগলকাণ্ডে ভাইরাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান বিদেশ যাওয়ার জন্য হাইকোর্টে রিট করেছেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন তার আইনজীবী।

২১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে; মতিউর রহমান তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে আবারো নিষেধাজ্ঞা দেন।

ওইদিন দুদক উপ-পরিচালক আনোয়ার হোসেন ফের তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কামিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য ছয় সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

এর আগে মতিউর রহমানকে প্রয়োজনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছিল দুদক।

জানা যায়, মতিউরের বিরুদ্ধে এর আগে চারবার দুর্নীতির অভিযোগ পায় দুদক। কিন্তু প্রতিবারই নানা কৌশলে নানা প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ মুছে ক্লিন শিট পেয়েছিলেন তিনি।

ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতেই এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

শাহরুখের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা, ভিডিও ভাইরাল

 

বিনোদন ডেস্কঃ

শাহরুখের কাণ্ড দেখে অবাক ভক্তরা। বিমানবন্দরে সেলফি তুলতে আসা এক ভক্তকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছেন শাহরুখ। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ‘জওয়ান’ বয়কট করার কথা বলছেন অনেকেই।

ভিডিওতে শাহরুখকে দেখা গেছে কালো লেদার জ্যাকেট, চোখে চশমা, এলোমেলো চুলে। সঙ্গে সহকারী পূজা দাদলানি। বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন তিনি। এই সময় এক ভক্ত পাশে দাড়িয়ে মোবাইলে সেলফি তুলতে চান। তখনই মেজাজ হারান অভিনেতা। সেই ভক্তকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছেন শাহরুখ।

শাহরুখকে মেজাজ হারাতে দেখা যায় না সাধারণত। তাই শাহরুখের থেকে এমন আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন, ‘পাঠান হিট হওয়াতে শাহরুখের আচরণ বদলে গেছে।’ আরেকজন লিখেছেন, ‘জওয়ান বয়কট করুন।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘দোষ ভক্তদেরই। তারাই তারকাদের অহংকার বাড়ায়। হলিউড অভিনেতাদের আশেপাশে ভক্তদের এমন করতে দেখেছেন কখনও?’

মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের দুটি বড় বাজেটের ছবি- ‘ডানকি’ এবং ‘জওয়ান’। তার মাঝে ‘জওয়ান’ মুক্তির বাকি নেই আর এক মাসও। এর মাঝেই এমন ঘটনা সিনেমার ব্যবসায় কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার পালা।

করোনা রোগী বরকে হাসপাতালে পিপিই পরে বিয়ে, ভাইরাল!

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর শুভক্ষণের মাত্র কদিন আগে করোনায় আক্রান্ত হন সরথ মোন ও তার মা। রোববার (২৫ এপ্রিল) বন্দানাম মেডিকেল কলেজ হাসপাতালে মা ও ছেলে ভর্তি হন সংক্রমণ নিয়ে।

হবু বর কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তবুও বাধা হয়নি করোনা মহামারি কিংবা স্বাস্থ্যবিধির বিধান। এদিকে বিয়ের বিষয়ে অনড় থাকে দুই পরিবার। তারা সিদ্ধান্ত নেন যে, বিয়েটা হবেই। মুহূর্তেই কেরালা রাজ্যের আলাপ্পুজা জেলার বন্দানাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে কোভিড ওয়ার্ডকেই বিয়ের আসর করে ফেলে ওই দুই পরিবার। বিয়ে করেন রীতিমতো পিপিই কিট পরে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১ বছর ধরে পিছিয়েই যাচ্ছিল বিয়েটা। বহু আগে দিনক্ষণ ধার্য করলেও করোনা মহামারির কারণে তা বার বার পিছিয়ে যাচ্ছিল। তাই আর দেরি না করে ব্যতিক্রমভাবেই বিয়ের কার্যক্রম সেরে ফেললেন এ দম্পতি।

অবশ্য তারা হাসপতালের ওই বিয়ের জন্য অনুমতি নিয়েছিল স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালে পাত্রী অভিরামী বিয়ে করতে হাজির হন পিপিই কিট পরে। আর মালাবদলের সাক্ষী থাকেন সেখানকার চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা। আর সেই বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই তা মুহূর্তেই ভাইরাল হয়।

চারদিক যখন উদ্বেগ উৎকণ্ঠা ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এলো এমন এক দৃশ্য যা দেখে রীতিমতো হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ভারতের কেরালা থেকে এমনই একটি ছবি উঠে এসেছে। এ বিয়েটা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। তাদের এমন বিয়েকে সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন নেটিজেনরা। আবার অনেকে দেখিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।

করোনার আবহে যখন মানুষের বেঁচে থাকাই অনিশ্চিত হয়ে পড়েছে, যখন বিয়ে পিছিয়ে যাচ্ছে সবার, তখন এই কাণ্ড ঘটানো উচিত হয়নি বলেও মন্তব্য করেন অনেকে।

এছাড়া বিয়ের জন্য কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যু ভয়াবহ রূপ ধারণ করেছে প্রতিবেশী দেশ ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন সর্বোচ্চ দুই হাজার ৮০৬ জন।

কোথাও বেডের সংকট তো আবার হাহাকার অক্সিজেনের জন্য। দ্বিতীয় ঢেউয়ে ভেঙে গেছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। হয়ে পড়েছে যেন এক মৃত্যুপুরী।

সূত্র: দ্য ওয়াল