,

কুমিল্লায় রাস্তার পাশ থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
January 9, 2020
news-image

 

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকা থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন (৫২) এর লাশ উদ্ধার করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।

 

 

নিহত খাইরুল আলম মুরাদনগর উপজেলার ভূবনঘর গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।

 

সদর দক্ষিণ মডেল থানার কর্মকর্তা ওসি নজরুল ইসলাম  জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকায় রাস্তার পাশে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা দুপুর ২টায় লাশটি পাওয়া যায়।

 

তার মুখে এবং চোখে আগাতের চিহ্ন  পাওয়া গেছে।ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে।

 

-বিস্তারিত আসছে…