Tag Archives: মাদক কারবারি

কুমিল্লার সদর দক্ষিণে ৩৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৩৬ কেজি গাঁজাসহ মোঃ ইমাম হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৬ এপ্রিল রাত ১ টা ৪০ মিনিটে উপজেলার মান্দারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মাদক কারবারি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও বিয়ারসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে গাঁজা ও বিয়ারসহ মোঃ টিপু সুলতান (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ বরে সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল রাতে উপজেলার কোটবাড়ী বিশ্বরোড এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও ১০৮ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের মোঃ বলকিছ মিয়ার ছেলে।

রবিবার (১৬ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিয়ারসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার বারপাড়া থেকে ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বারপাড়া থেকে ফেন্সিডিলসহ মোঃ আব্দুল করিম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল রাতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

আটক মোঃ আব্দুল করিম সদর দক্ষিণ উপজেলার বাউবন্দ গ্রামের আব্দুল রশিদের ছেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

কুমিল্লায় পৃথক অভিযানে ৬২১ বোতল ফেন্সিডিলসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযানে ৬২১ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল বিকালে কুমিল্লার আমতলী এলাকা থেকে ১৮০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের দেওয়ানহাট গ্রামের আব্দুল মোতালেবের ছেলে লেদু মিয়া (৪৮) এবং একই জেলার মধ্যরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে সাইমুন উদ্দিন মুন্না (২০)।

পৃথক আরেকটি অভিযানে ৭ এপ্রিল রাতে সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে ৪৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

শনিবার (৮ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ বিপ্লব (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলার সাওরাতলী এলাকা থেকে সাড়ে ৩৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি গাজীপুর জেলার গাজীপুর সদর থানাধীন মিরবহর গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটককৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ গাজীপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নগরীর মনোহরপুর থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে ৩২ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (৩ মার্চ) নগরীর মনোহরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার নুরপুর এলাকার জসিম মিয়ার ছেলে হৃদয় আহমদ জিসান (২২), একই এলাকার বাদল মিয়ার ছেলে মোঃ সুমন (২০) এবং তেলীকুণা গ্রামের মৃত শাহ আলমের ছেলে খোকন মিয়া (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিম্চিত করেন।

পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ৬৪২ বোতল ফেন্সিডিলসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ৬৪২ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (১ মার্চ) উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ সুজন মিয়া (২৫) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের আলাউদ্দিন রিয়াজের ছেলে মোঃ মামুন হোসেন (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মিনি কভার্ভ ভ্যান ব্যবহার করে নারায়ণগঞ্জ, ভোলা এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ইয়াবাসহ মাদক কারবারি বাংলালিংক রাশেদ আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া থেকে ইয়াবাসহ মাদক কারবারি রাশেদুল ইসলাম ওরফে বাংলালিংক রাশেদকে (৩৫) আটক করেছে কোস্টগার্ড। এ সময় আটক মাদক কারবারির কাছ থেকে ৭৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে, সোমবার বেলা ৩টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের হরেন্য মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাংলালিংক রাশেদ উপজেলার গুল্লাখালী গ্রামের মো. আলী আজমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে. এম শাফিউল কিঞ্জল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার হরন্যে মার্কেট এলাকা থেকে ৭৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাংলালিংক রাশেদ কে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

সদর দক্ষিণে ১১২ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক যুবক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ১১২ কেজি গাঁজাসহ সুপন বড়ুয়া (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়।

আটককৃত যুবক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত দুলাল বড়ুয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লায় পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর বিশ্বরোড কোটবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ সুজন কুমার দে (৫২) নামের একজনকে আটক করা হয়। সে উপজেলার রাজাপাড়া গ্রামের মৃত অনিল কুমার দে এর ছেলে।

পৃথক আরেকটি অভিযানে চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন,গাজীপুর জেলার সদর উপজেলার ছোট দেওড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ সোহরাব হোসেন (৩১) ও একই উপজেলার চা-বাগান গ্রামের মোঃ রিপন মিয়ার ছেলে শিমুল শিহাব (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে জন কুমার দে (৫২) এর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মোঃ সোহরাব হোসেন (৩১) ও শিমুল শিহাব (২৪)এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।