Tag Archives: মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণ: গণপিটুনি দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

মাহবুব আলম আরিফ :
কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে গুপিটুনি দিয়ে ওবায়দুল হক (২১) নামের এক যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকালে উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ওবায়দুল হক পালাসুতা গ্রামের মোতাহার হোসেনের ছেলে। ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, ওবায়দুল হক গ্রামে একটি মুদি দোকান পরিচালনা করেন। সেই সুবাদে তার সাথে সু-সম্পর্ক গড়ে উঠে ওই গৃহবধূর। সোমবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গিয়ে ১০ মিনিট পর ফিরে দেখেন ওবায়দুল হক তার রুমের খাটের উপর বসে আছে। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে গুণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে অভিযুক্ত ওবায়দুলকে।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার এস আই মোঃ হাক্কানী বিল্লাহ বলেন, থানা থেকে খবর পেয়ে ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়ে দেখি অভিযুক্ত ওবায়দুল আহত অবস্থায় একটি খাটের উপর শুয়ে আছে। পরে তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেপ্তার যুবক ওবায়দুলের বিরুদ্ধে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে একটি মামলা করেছেন। আগামীকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবক কারাগারে

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে ঘরের জানালা ভেঙে এক গৃহবধূকে (২৪) ধর্ষণ চেষ্টায় হাবিবুর রহমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাবিবুর রহমান উপজেলার রহিমপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে। সোমবার (২ আগষ্ট) রাতে এ ঘটনায় একটি মামলা করা হয়।

অভিযোগ সূত্রে জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূ প্রতিদিনের মতো শাশুরির ঘর থেকে তার নিজ ঘরে ঘুমাতে যায়। পরে রাত ২টার দিকে হাবিবুর রহমান তার সহযোগীদের সহায়তায় ঘরের জানালা ভেঙে কেচি দিয়ে ওই গৃহবধূর শরীরের কাপর কেটে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে পাশের ঘরে থাকা লোকজন আসলে হাবিবুর রহমান ওই গৃহবধূর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ওই গৃহবধূ সোমবার রাতে মুরাদনগর থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেফতার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।