,

কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত

আজকের কুমিল্লা ডট কম :
May 29, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:
বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা মহানগর ছাত্রদল এর উদ্যোগে করোনায় অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার নগরীতে প্রায় ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইতিমধ্যে মহানগর ছাত্রদল এর সিনিঃ-সহ সভাপতি ফখরুল ইসলাম মিঠুর ব্যাক্তিগত তহবিল থেকে ১৫০০ এর অধিক ছিন্নমূল, হকার,রিকসা চালক,খেটে খাওয়া মানুষ ও অত্তন্ত গোপনীয়তার সাথে মধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে তারেক রহমানের নির্দেশে উপহার সামগ্রী ও মানবিক সহায়তা করা হয়েছে । পাশাপাশি মহানগর ছাত্রদল এর অধিনস্ত ইউনিট কমিটিসহ সর্বমোট কুমিল্লা মহানগর ছাত্রদল এর পক্ষ থেকে ২৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ করোনা সচেতনতা মূলক লিফলেট, মাস্ক,হ্যান্ড স্যানেটাইজার, সাবান বিতরন করা হয় নগরীর প্রতিটি ওয়ার্ডে।

মহানগর ছাত্রদল সিনিঃ-সহ সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় ছাত্রদল এর পরামর্শে গত মার্চ মাসে বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব এর পর থেকে ধারাবাহিকভাবে কুমিল্লা মহানগরীতে  অসহায়দের সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছি এবং যতদিন এ পরিস্থিতি থাকবে কুমিল্লা মহানগর ছাত্রদল অসহায়দের পাশে অতীতের ন্যায় কার্যক্রম অব্যাহত রাখবো।