Tag Archives: মুরাদনগরে ৪ কেজি গাঁজাসহ দুই নারী আটক

মুরাদনগরে ৪ কেজি গাঁজাসহ আটক ২

মাহবুব আলম আরিফ ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার গকুলনগর এলাকা থেকে ৪(চার) কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

সোমবার বিকালে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুল নগর গ্রামের কুমিল্লা-ব্রাহ্মনবাড়িয়া মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ভোলা জেলার ভোলা সদর থানার পূর্ব চর ইলিশা গ্রামের মৃত জামাল মাল এর ছেলে নুর ইসলাম মাল(৪৬) ও ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার ভেড়াখালী গ্রামের মোকলেছ মিয়ার ছেলে মেহেদী হাসান রাব্বী (২৮)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুল নগর গ্রামের কুমিল্লা-ব্রাহ্মনবাড়িয়া মহাসড়ক সংলগ্ন এলাকায় ফরিদ মিয়ার চা দোকানের সামনে রাস্তার উপর থেকে থেকে তাদেরকে ৪(চার) কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

মুরাদনগরে ৪ কেজি গাঁজাসহ দুই নারী আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীর দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ী-হায়দরাবাদ বাদামতলী সড়কের হায়দরাবাদ গ্রামের ইয়াকুব আলীর বাড়ীর সামনে থেকে তাদের আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামের মৃত সন্তু মিয়ার মেয়ে কমলা শান্তা(৩৮) এবং একই উপজেলার শিমরাইল গ্রামের মৃত লিটন মিয়ার মেয়ে স্বপ্না আক্তার(১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী এলাকা কসবা থেকে মুরাদনগর উপজেলার হায়দরাবাদ এলাকা দিয়ে মাদকের একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই কাজী শাহনেওয়াজের নেতৃত্বে একদল পুলিশ কড়ইবাড়ী-হায়দরাবাদ বাদামতলী সড়কের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গাঁজাসহ আটককৃত দুই নারী মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।