Tag Archives: মৃত্যু ২

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনায় নতুন শনাক্ত ৬৬৫  জন,মৃত্যু ২

 

স্টাফ রিপোর্টার:

মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৭৭ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন রেকর্ডসংখ্যক ৬৬৫ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে  ৯ হাজার ৪৫৫ জন ।

রবিবার (০৩ মে ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

দেশে ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৫৭১ জন,মৃত্যু ২

 

ডেস্ক রিপোর্টঃ

মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৭০  জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৭১ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮ হাজার ২৩৮ ।

শুক্রবার (০১ মে ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩ টি নমুনা সংগ্রহ করা হয়।