সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার ও প্রচারণা জমে উঠেছে।
আজ রবিবার সকাল ৯ টায় উপজেলার রতনপুর গ্রাম ও বাজারে হেলিকপ্টার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলু গনসংযোগ করেন । এ সময় স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আব্দুল হাই বাবলু বর্তমানে সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য যে, আগামী ২১ মে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।