Tag Archives: শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবিতে আবাসিক শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করলো ছাত্রদল নেতা, শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হল শহীদ ধীরেন্দ্রনাথ হলের এক আবাসিক শিক্ষার্থীদের মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কসহ কয়েকজন ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের তিন তলার ছাদে এ ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের একজনের নাক ফেটে রক্তপাত হলে তাকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর রাতেই হল প্রাঙ্গণে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।

অভিযুক্তরা হলেন, কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ৮ম ব্যাচের সাবেক শিক্ষার্থী আাতিকুর রহমান, ৮ম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাইফুল, ১২ তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল এবং ১৮ তম ব্যাচের শিক্ষার্থী সিফাত।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম আবির, অর্থনীতি বিভাগের ১৭ তম ব্যাচের তোফায়েল আহমেদ নিবির, এবং একাউন্টিং বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী কাব্য। কাব্যকে কুমিল্লা মেডিক্যাল হলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এরাই সকলেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।

শিক্ষার্থীরা জানান, গত ১৭ ফেব্রুয়ারি রাতে আতিকুর রহমান কাউকে অবহিত না করে দত্ত হলের ৫০০২ নম্বর কক্ষে ওঠেন এবং একই কক্ষে ১৯তম আবর্তনের আরেক ছাত্রদল কর্মীকেও তোলেন। পাশাপাশি সিফাত নামে একজনকে নিয়মবহির্ভূতভাবে ২০৪ নম্বর কক্ষে ওঠানো হয়। বিষয়টি জানাজানি হলে ১৮ ব্যাচের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং হলের সিনিয়রদের বিষয়টি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় আতিকুর রহমান ছাত্রদলের কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে হলের বিভিন্ন কক্ষে যান এবং আবাসিক শিক্ষার্থীদের নিজ নিজ সিটে অবস্থান করার নির্দেশ দেন। এ সময় মৌখিক বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে রাতের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শিক্ষার্থীদের দাবি, তারা প্রতিবাদ জানাতে গেলে ছাত্রদলের আহ্বায়ক মামুন ও সদস্য সচিব শুভ’র উপস্থিতিতে আতিকুর রহমান নিবিড়ের কলার ধরে থাপ্পড় মারেন। বাধা দিতে গেলে আবিরকে ধাক্কা দেওয়া হয় এবং সৌরভ কাব্যকে নাকে ঘুসি মারা হয়, এতে তার নাক ফেটে যায়। একপর্যায়ে হলের অন্যান্য শিক্ষার্থীরা ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের ধাওয়া দিলে তারা হল এলাকা থেকে পালিয়ে যান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতায় আসার পর সাম্প্রতিক সময়ে হলগুলোতে অছাত্র বা দলীয় পরিচয়ে শিক্ষার্থী তোলার প্রবণতা বেড়েছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, ক্ষমতায় আসার পর থেকে একটি পক্ষ হল দখল ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিজয় চব্বিশ হলসহ আরও কয়েকটি হলে নিয়মবহির্ভূতভাবে দলীয় নেতাকর্মীদের তোলার অভিযোগ রয়েছে।

নাক ফাটানোর বিষয়ে কাব্যের বন্ধু ও ছাত্রদল কর্মী হুসাইন বিন আলি বলেন, কাব্যর নাকের হাড় ভেঙে গিয়েছে। দিনের বেলা তাকে নাক-কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো হবে।

ভুক্তভোগী তোফায়েল মাহমুদ নিবিড় বলেন, এ বিষয়ে ভুক্তভোগী তোফায়েল মাহমুদ নিবিড় বলেন‚ ‘আমরা ছাদে আছি এরমধ্যে ছাত্রদলের আতিক এসে আমার কলারে ধরে চড় মারে। আর ১৬ ব্যাচের একজনের নাকে ঘুসি মেরে রক্ত বের করে ফেলেছে। তাদের সাথে সাইফুল, তরিক আর ১৮ ব্যাচের সিফাত নামের একটা ছেলে ছিলো। তখন সৌরভ-এর নাক ফেটে যায়, আর আমাকে ধাক্কা মেরে কাঠে ফেলে দিলে আমার হাত মচকে যায়। আতিক আমার ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থী। সে আমাকে পলিটিক্যালি মেরেছে।’

বহিরাগত হয়েও ছাত্রদলের ক্ষমতায় হল দখলের চেষ্টা ও হলের শিক্ষার্থীদের মারধরের বিষয়ে অভিযুক্ত কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, সাংগঠনিক ভাবে বিষয়টি সমাধান করা হবে।
হল প্রভোস্ট ড. ম. জনি আলম বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই ঘটনার সাথে হল প্রশাসনের কারো কোনো সম্পর্ক থাকলে সেটা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সাথে আলোচনা করে অভিযুক্ত বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।

চৌদ্দগ্রামে আতিক হত্যার প্রতিবাদে

চৌদ্দগ্রামে আতিক হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চৌদ্দগ্রামে আতিক হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষার্থী আতিক হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেপ্তারের দাবীতে চৌদ্দগ্রাম সরকারী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে চৌদ্দগ্রাম সরকারী কলেজ গেইটে থেকে শিক্ষার্থীরা মানবন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলার দোয়েল চত্বর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা পদক্ষিণ করে চৌদ্দগ্রাম থানা গেটে এসে শেষ হয়।

এসময় আতিকের সহপাঠি শিক্ষার্থীরা খুনীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী তানভীর হোসেন, সিয়াম, মামুন, তাহ মামুন, মুন্না, রকি, ইসমাইল হোসেন, সিফাত, মিজানুর রহমান, মারুফ আহমেদ, রিফাত হোসেন প্রমুখ।

কুমিল্লা বিবির বাজার উচ্চ বিদ্যালয়ে মঞ্চে বসা নিয়ে প্রধান শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

 

 

স্টাফ রিপোর্টার:

মঞ্চের প্রথম সারিতে বসতে না পেরে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে অভিভাবক ম্যানেজিং কমিটির চার সদস্যের বিরুদ্ধে।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউপির বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষক বিদায় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

 

প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় শনিবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত চার সদস্যের বিরুদ্ধে বিচারের দাবি তুলে বিক্ষোভ করেছে। শিক্ষকের শরীরে হাত এবং অকথ্য ভাষায় গালাগালি করায় বিদ্যালয়ে ওই চার সদস্যকে অবাঞ্চিত ঘোষণার দাবিও করে শিক্ষার্থী।

 

অভিযুক্তরা হলেন, বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য আক্তার সরকার, গাজী মোহাম্মদ আবুল হোসেন, মো. শামছুল আলম ও হাবিবুর রহমান।

 

তাদের দাবি শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর করেছে।

 

 

 

বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ভূঁইয়া জানান, গত বৃহস্পতিবার ছিল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সে সঙ্গে বিদায়ী দুই শিক্ষককে অনুষ্ঠানিকতার মাধ্যমে বিদায় দেয়া হয়েছে। অনুষ্ঠানের মঞ্চে সামনের সারিতে প্রধান ও বিশেষসহ আমন্ত্রিত অতিথিরা ছিলেন। জায়গা না হওয়ায় অভিভাবক ম্যানেজিং কমিটি’র সদস্যরাসহ অন্যান্য অতিথিদের দ্বিতীয় সারিতে বসার আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠান শেষ হওয়ার পর অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য আক্তার, আবুল হোসেন, শামছুল আলম ও হাবিবুর রহমান জানান, দ্বিতীয় সারিতে বসায় তাদের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। এই ধরনের অভিযোগ তুলে তারা তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। মারধরের হুমকিও দেয়। এক পর্যায়ে হাবিবুর রহমান নামে ওই সদস্য তার শরীরে হাত তুলে আঘাত করে শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে তাকে লাঞ্ছিত করে।

 

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভে অংশ নেয়া রাকিবুল হাসান, মাসুক, তসলিম, লিজা আক্তারসহ একাধিক শিক্ষার্থী বলেন, একজন অভিভাবক হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে লাঞ্ছিত করা আমরা মেনে নিতে পারছি না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা তাদের বিচার চাই। তাদেরকে বিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করা হোক।

 

বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইকবাল মজুমদার বলেন, আইনিভাবে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে স্কুলের প্রধান শিক্ষকে লাঞ্ছিতের বিষয়ে জড়িতদের বিরুদ্ধে কুমিল্লা শিক্ষাবোর্ডকে লিখিতভাবে জানানো হবে।

 

 

 

জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন বলেন, মঞ্চের বসা নিয়ে একজন প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। আইনের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির জন্য আমরা কাজ করব।

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের উপর হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ

 

মোঃ আতিকঃ
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন এর ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে।

সকাল আনুমানিক ৮ টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর শেখ হাসিনা সেতুর মধ্যবর্তীস্থানে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি ।

আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে,স্থানীয় এক ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতলে প্রেরণ করেন।

আহত শিক্ষক রুহুল আমিন জানান, ঝুনারচরের ভাষানি মিয়ার ছেলে শামীম পরপর দুইবার এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়াৱ ক্ষোভে, শিক্ষকদের মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এমনকি আমাদের বাড়িতে যেও হুমকি দিয়েছিল। আজ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান থাকায় আমার পায়ে হেঁটে শেখ হাসিনা তিতাস সেতুর মধ্যবর্তী স্থানে পৌঁছালে সকাল ৮.৩০ মিনিটের দিকে উক্ত হামলাকারী শামীমসহ তার সহযোগী আরও পাঁচ বন্ধু মিলে পিছন থেকে লোহার রড দিয়ে আমার মাথায় এলোপাতাড়ি মারতে থাকে। আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারী শামীমসহ তার বন্ধুরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

এদিকে এই খবর ছড়িয়ে পড়লে, ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় ৯ শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে, শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীসহ সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী শামীম ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।