Tag Archives: সাংবাদিক আজিজুর রহমানের পিতা আর নেই

সাংবাদিক আজিজুর রহমানের পিতা আর নেই

 

স্টাফ রিপোর্টারঃ

‍‍‌‌‌‌‍“দৈনিক আজকের কুমিল্লা”র বরুড়ার প্রতিনিধি সাংবাদিক এমডি আজিজুর রহমানের পিতা মোঃ শহিদুল্লা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ বেলা ১১ টায় বরুড়ার পুরাতন মাদ্রাসায় ১ম জানাজা ও বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ি বরুড়া উপজেলার ভবানিপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

দৈনিক আজকের কুমিল্লার পরিবার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।