,

কাঠ দিয়ে হিরো আলমকে পিটিয়েছেন স্ত্রী-শ্বশুর!

আজকের কুমিল্লা ডট কম :
March 6, 2019
news-image

 

দাম্পত্য কলহের জের ধরে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে কাঠের বাটাম দিয়ে হিরো আলমকে পিটিয়েছেন স্ত্রী সাদিয়া বেগম সুমি ও শ্বশুর সাইফুল ইসলাম।

মঙ্গলবার রাতে এ ঘটনায় হিরো আলম বুধবার সকালে বগুড়া সদর থানায় স্ত্রী, শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে তার বাড়িতে গিয়ে হামলা, মারপিট ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

হিরো আলম অভিযোগে উল্লেখ করেছেন, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে শ্বশুর সাইফুল ইসলাম ও স্ত্রী সাদিয়া বেগম সুমির নেতৃত্বে ৪-৫ জন তার ওপর চড়াও হয়ে কাঠের বাটাম দিয়ে মারপিট করেন। পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে সাইফুল ইসলাম অভিযোগ করেন, যৌতুকের কারণে হিরো আলম মঙ্গলবার সন্ধ্যার দিকে তার মেয়ে সুমিকে অমানুষিক নির্যাতন করেছে। খবর পেয়ে তিনি তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। এ ব্যাপারে তিনি বুধবার দুপুরে সদর থানায় হিরো আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করেছেন, যৌতুক না পেয়ে তার মেয়েকে মারপিট করা হয়েছে। তবে তিনি জামাই হিরো আলমকে মারপিট করার অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন।