Tag Archives: সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৫ মসজিদে ঈদের নামাজ আদায়

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে ৫টি মসজিদের মুসল্লিরা।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের মুন্সী বাড়ি জামে মসজিদ, জিরতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফাজলিপুর গ্রামের পাটোয়ারী বাড়ি মসজিদ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়ণপুর গ্রামের দায়রা বাড়ি কাছারি ঘর, হরিণারায়নপুর দায়রা শরীফ জামে মসজিদ ও পশ্চিম সাহাপুর মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তবাগ গ্রামের ঈদের জামাতে ২০০-২৫০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা হরিনারায়ণ পুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২২জন মুসল্লি, পশ্চিম সাহাপুর জামে মসজিদে ১৫-২০ জন, জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ৩০০-৪০০ জন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছি এবং সেই অনুযায়ী ঈদ উদযাপন করছি। আমাদের পূর্বপুরুষরা ও একই নিয়ম মেনে রোজা রেখেছে এবং ঈদ উৎযাপন করেছে।

এসব তথ্য নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি। তারা বলেন, প্রাথমিক ভাবে জানা যায় ৪টি মসজিদের মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে।

সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই সোমবার সকালে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে ৪টি গ্রামের মুসল্লিরা।

সোমবার (২ মে) সকাল ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামস্থ সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর, লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সাথে মিল রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খল ভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা আরও জানান, বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ২০০-৩৫০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা হরিনারায়ণ পুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ৬০জন মুসল্লি মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নোয়াখালী ডিআইও-১ ডিএসবি মো.ফজলে রাব্বী বলেন, বেগমগঞ্জের দুটি ও নোয়াখালী সদর উপজেলার দুটি মসজিদের মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে। বেগমগঞ্জ উপজেলার আরো ৪টি মসজিদে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ৪টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়নি।