Tag Archives: আটক ১

কুমিল্লায় কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে বর্ণমালা কোচিং সেন্টারের মিজানুর রহমান (৪২) নামে এক পরিচালককে ৭ দিনের কারাবাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার কুমিল্লা মহানগরীর ঝাউতলা বর্ণমালা কোচিং সেন্টার থেকে স্ত্রীসহ তাকে আটক করা হয়। পরে পরিচালকের স্ত্রীকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া সহ পুলিশের অন্যন্য সদস্যরা বর্ণমালা কোচিং সেন্টারে অভিযান চালায়। এসময় ৩৪ জন শিক্ষার্থীসহ বর্ণমালা কোচিং সেন্টারের পরিচালক মিজানও তার স্ত্রীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিনের সাজা প্রদান করা হয়।

কুমিল্লায় ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার দ্বিতীয় আসামী মাসুদ পন্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছাতিয়ানী গ্রামের ছিদ্দিকুর রহমানের পন্ডিতের ছেলে।  শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই আরিফ হোসেন।

মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি ছাতিয়ানী গ্রামের দেলোয়ার হোসেন তার দুই মেয়েকে নিজের চায়ের দোকানে রেখে স্ত্রীসহ স্মার্ট কার্ড নিতে ইউনিয়ন পরিষদে যায়। তারা স্মার্ট কার্ড নিয়ে দোকানে ফিরলে দুই মেয়ে বাড়িতে চলে যায়। রাত আটটার সময় বাকি হিসেব লেখার জন্য দুই মেয়ে আবারও দোকানে আসার পথে পূর্বে থেকে ওঁৎপেতে থাকা পাশের বাড়ির এয়াছিন পন্ডিত অষ্টম শ্রেণির ছাত্রী বড় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছোট মেয়ে চিৎকার দিলে লোকজন এসে ধর্ষিত মেয়েকে ঘটনাস্থলে পায়নি। রক্তাক্ত অবস্থায় ধর্ষিতাকে এয়াছিন পন্ডিতের সহযোগি আলমগীর তার বাড়িতে নিয়ে আটকে রাখে।

ঘটনাটি জেনে এয়াছিন পন্ডিতের ভাই মাসুদ পন্ডিত তার হাতে থাকা লাইট দিয়ে ধর্ষিতাকে মারধর করে। মাসুদ পন্ডিত হুমকি দেয়-বিষয়টি সমাজে কিংবা থানায় জানাজানি হলে ধর্ষিতার পরিবারের সকল হত্যা করা হবে। এ ঘটনায় ২৪ জানুয়ারি এয়াছিন পন্ডিত, মাসুদ পন্ডিত ও আলমগীরকে আসামী করে থানায় মামলা দায়ের করেন ধর্ষিতা মা। দীà