Tag Archives: কুমিল্লায় ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কুমিল্লায় ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমড়াতলী থেকে ২২ কেজি গাঁজাসহ মোঃ মনিরুল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ইয়ামিন সুমন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বৃহস্পতিবার রাত দেড়টায় আমড়াতলীতে অভিযান পরিচালনা করেন।

আটককৃত মাদক কারবারি আমড়াতলীর কৃষ্ণপুর (মাষ্টার বাড়ি) গ্রামের মৃত. আবুল ফজল মাষ্টারের ছেলে।

এ বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।