Tag Archives: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রাষ্টবিজ্ঞান

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংঘর্ষের ঘটনায় মূলহোতা সিফাত ও আবরারসহ ১৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় মূলহোতা সিফাত ও আবরারসহ ১৭ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ, কোতয়ালী থানার পুলিশ ও র‍্যাব। রবিবার ও সোমবার পুলিশের অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ও বুড়িচং উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা মো: আব্দুল্লাহ

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র হাতে দেখা যায় কয়েকজনের হাতে। এ ঘটনায় গুরুতর আহত হয় চারজন। পরে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন, মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী। তারা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, রোববার সকালে কলেজে উচ্চ মাধ্যমিক শাখার ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভীন সিফাতের কথাকাটি হয়। এঘটনার সময় সিপাত ফাহাদকে হামলা করে এবং জিসানকে মারধরের হুমকি দেয়। পরে ফাহাদ ও সিফাতের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে সিফাত তার বিভিন্ন কলেজে থাকা বন্ধুদের কল দিলে তারাও তার সঙ্গে এসে যোগ দেয়। বেলা ১২ টার কিছু সময় পর কলেজের শিক্ষার্থীরা বের হওয়া শুরু হলে সিফাত ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা করে। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, এক তরুণ হাতে ধারলো রামদা নিয়ে অন্য তরুণদের দৌড়াচ্ছে। এসময় এক তরুণের হাতে পিস্তল দেখা যায়। তবে তার চেহারা ভিডিওতে দেখা যাচ্ছিলো না। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে হাতে অস্ত্রসহ দেখা যাওয়া ঐ তরুণ সিফাত বলে জানা গেছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, এঘটনায় পর কলেজ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এঘটনায় যতটুকু জেনেছি আহতদের কেউ ভিক্টোরিয়া কলেজের নয়। তবে ভিক্টোরিয়া কলেজের কয়েকজন শিক্ষার্থী এঘটনার সঙ্গে জড়িত। আমরা এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করবো। শিক্ষার্থীদের নিরাপত্তায় ইতোমধ্যেই আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং এঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের অভিভাবকদের জানানোর ব্যবস্থা করছি।

এই বিষয়ে কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো: মহিনুল ইসলাম বলেন, সংঘর্ষের সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে এসময় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র কয়েকজনের হাতে দেখা যায়। ঘটনার পরপরই অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ও র‍্যাব। রবিবার রাতে ও সোমবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় ও বুড়িচং উপজেলায় অভিযান পরিচালনা করে মূলহোতাসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে ১৫ জন এবং র‍্যাব ২ জনকে গ্রেফতার করে।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীর উপর ক্ষুদ্ধ সকলে

শাইরাজ হোসেন ইউশা:

“তোহফা গোফরান” কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের (২০২৪-২০২৫) সেশন দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। গত ১৯শে সেপ্টেম্বর তারিখে তার ফেইসবুক একাউন্টে একটি পোস্ট করে যেখানে তিনি বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে শাহবাগী আখ্যা করে এবং বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন যার ফলে কলেজের অন্যান্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই এই বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একত্রিত হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফায়েজুল আলম ফায়েজ এবং আল মুন্তাকিম জিদান “দৈনিক আজকের কুমিল্লা” – কে জানায় তারা তোহফা গোফরান এর দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং অতিসত্বর তাকে এবং তার এমন আচরণে উস্কানিদাতাদের শাস্তির আয়ত্তে আনার দাবী জানায়।
তারা আরো জানায় “তোহফা গোফরান” এর শাস্তির দাবী জানিয়ে তারা আগামী ২১শে সেপ্টেম্বর রোজ রবিবার কলেজ মাঠ প্রাঙ্গনে প্রতিবাদ মিছিল করবে। এ বিষয়ে তারা গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

শিক্ষার্থীদের এমন প্রতিবাদ মূলক মন্তব্যের পর “তোহফা গোফরান” তার ফেইসবুক একাউন্টটি থেকে লাইভে আসে এবং পূনরায় বিশ্বনবী কে শাহবাগী আখ্যা দেয়।

যার ফলে শিক্ষার্থীরা সহ সাধারণ জনগন আবারো ক্ষুব্ধ হয় এবং রবিবার তাদের প্রতিবাদ সমাবেশ সফল করতে সকলকে অংশগ্রহণ করতে আহ্বান করেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পানিতে বসে ভর্তি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর ডিগ্রি শাখার কলাভবনে পানিতে বসেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা।

শনিবার (৩১ মে) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃষ্টিতে পানি জমেছে ভিক্টোরিয়া কলেজে। এদিন সকালে স্নাতক (অনার্স) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শুরুতে বৃষ্টি না থাকলেও শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা।

সাগরে গভীর নিম্নচাপের কারণে ভারী বর্ষণে হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে যায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস। বর্ষাকালে কলেজ ক্যাম্পাসের পরিবেশ একেবারেই অনুকূলে থাকে না। বিশেষ করে, ছাত্রাবাসগুলোর অবস্থা নাজুক হয়ে ওঠে। টানা বৃষ্টিতে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের নিচতলায় পানি উঠে যায়। এ কারণে শিক্ষার্থীরা বাধ্য হয়ে হল ছেড়ে বন্ধুদের মেস বা নিজ বাড়িতে চলে যান।

আগের দুই দিনের টানা বৃষ্টিতে এ সমস্যা ফের দেখা দিয়েছে। রসায়ন ভবন থেকে মিলেনিয়াম ভবন, বিজ্ঞান ভবন-২, লাইব্রেরি ভবন এবং কলাভবনের নিচতলায় পানি জমেছে। ২ নম্বর গেট থেকে কলা ভবন পর্যন্ত রাস্তাজুড়েও পানি। শিক্ষার্থীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি রোগ-ব্যাধির আশঙ্কা তৈরি করেছে।

কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া জানান, জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। মেঝে উঁচু করলেও কোনো সুফল পাওয়া যায়নি। আশপাশের হাউজিং এলাকা ও বিসিকের পানির কারণে কলেজের পুকুরে পানি ঢুকে যায়। আমাদের কলেজ নিচু জায়গায় হওয়ায় এ সমস্যা লেগেই থাকে। আমরা চারদিক থেকে বাউন্ডারি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি, যা হলে আশপাশের পানি প্রবেশ বন্ধ হবে। আশা করছি, প্রকল্পটি বাস্তবায়িত হলে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রাষ্টবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোটার:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রাষ্টবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন ২০০৫-০৬ ব্যাচের ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ)বিকেল ৫ টায় সবার পরিচয় পর্বের মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ইন্টার শাখা অডিটোরিয়ামে) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহানের সভাপতিত্বে ও এডভোকেট ইব্রাহিম মনিরের সঞ্চালনার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহ ইমরান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. রাজু আহম্মেদ,অধ্যাপক মাসুম মিল্লাত,অধ্যাপক শাহজাহান,উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহ ইমরান চৌধুরী বলেন,আমাদের ২০০৫-০৬ ব্যাচের সকল শিক্ষার্থীরা ইফতার ও দোয়া মাহফিলে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানাই।ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতির পাঠভূমি কুমিল্লা। কুমিল্লার অনেক ঐতিহ্য রয়েছে।পাশাপাশি ভিক্টোরিয়া কলেজের অনেক সুনাম রয়েছে। আপনারা এই সুনাম ধরে রাখবেন সারা বিশ্বের সেই কামনা করি।