Tag Archives: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল: রোগীই যেখানে চিকিৎসার অন্তরায়!

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড- ১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষন-উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৬ জন।

হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৪ জন এবং অপর দুই জন মারা যায় আইসোলেশনে। এদের মধ্যে ৫জন পুরুষ ও ১জন মহিলা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি জানান, মৃত ৬ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

মৃতরা হলেন পুস্পা রানী মজুমদার, আবদুল মান্নান, আবদুল আজীজ ও মনিরুল ইসলামের বাড়ি কুমিল্লায়। সিরাজুল ইসলাম ও
অরুন চন্দ্রের বাড়ি চাদপুর জেলায়।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ১২১ জন রোগী। এর মধ্যে করোনা পজেটিভ ৩৭ জন এবং লক্ষন-উপসর্গসহ ৮৪ জন। আইসিইউতে ভর্তি আছে ১০ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড- ১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৬ জন। হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৫ জন এবং অপর একজন মারা যায় আইসোলেশনে।

সোমবার (২২ জুন ) এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রাণী।

মৃত ব্যক্তিরা হলেন , কুমিল্লা সদর উপজেলার পারভীন আক্তার, সদর দক্ষিন উপজেলার মোস্তাক আহমেদ, হাজী মোঃ আবুল হোসাইন, মোসলেম। এছাড়া চাঁদপুর জেলার সদর উপজেলার আলমগীর হোসেন ও হাজীগঞ্জ উপজেলার নজরুল ইসলাম।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ১১৫ জন রোগী। এর মধ্যে করোনা পজেটিভ ৩৭ জন এবং লক্ষন-উপসর্গসহ ৭৮ জন। আইসিইউতে ভর্তি আছে ৯ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আজ করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীরা সবাই কুমিল্লা জেলার বাসিন্দা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

করোনা উপসর্গ নিয়ে মৃতরা হচ্ছে- ইব্রাহিম মিয়া, সিরাজ উদ্দিন, নিপেন্দ্র কুমার পোদ্দার ও আবু ইউসূফ।

আজ শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এইবিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় ভয়াবহ হারে বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে। হাসপাতালে স্থাপিত করোনা ওয়ার্ডে ঢুকছেন রোগীর স্বজন ও বহিরাগতরা। পৌঁছে দিচ্ছেন ওষুধ-খাবার। এমনকি সেখানে করোনার আক্রান্ত-উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীর মরদেহও বয়ে নিতে হচ্ছে স্বজনদের। এগিয়ে আসছেন না হাসপাতালের কেউ। এতে করে কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ।

করোনা ওয়ার্ডে রোগীদের স্বজন ও সাধারণ মানুষের অবাধ যাতায়াতের ফলে কমিউনিটিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কার সাথে একমত পোষণ করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান। তিনি বলেন, জনবল না থাকার কারণে তারা যথাযথ ব্যবস্থা নিতে পারছেন না। চিকিৎসক ও চিকিৎসাকর্মী চল্লিশ জনের মতো আক্রান্ত। করোনা ওয়ার্ডে সাধারণ মানুষ ঢুকে যাওয়া রোধ করা যাচ্ছে না।
তবে যেহেতু করোনা সংক্রমণের বিষয়টি ছোঁয়াচে। তাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে সাধারণ মানুষের প্রবেশের কারণে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা। জানা যায় . জেলা ও জেলার বাইরে থেকে প্রতিদিন অসংখ্য মানুষ করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসার জন্য আসেন। কিন্তু হাসপাতালে আসার পরও রোগীর যাবতীয় বিষয় দেখভাল করছেন স্বজনরা। হাসপাতালের কেউ করোনা রোগিদের সহযোগিতায় এগিয়ে আসে না।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা দূরে দাঁড়িয়ে দেখছেন আর রোগীর স্বজনরা এ স্পর্শকাতর এলাকায় কাজ করছেন। এমনকি করোনা ওয়ার্ডে মারা যাওয়া ব্যক্তির মরদেহও সাধারণ মৃতের মতো একটি ট্রলিতে করে কোনো প্রকার স্বাস্থ্যসুরক্ষা ছাড়াই নিয়ে যাচ্ছেন স্বজনরা।

কুমিল্লা মেডিকেল কলেজ  হাসপাতালে করোনা চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৫ শয্যা বিশিষ্ট করোনা চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই চিকিৎসা কেন্দ্রে ১০টি আইসিইউ শয্যারও ব্যবস্থা রয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ভবনে এই করোনা চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেছেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি । এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান, কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ , সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামানসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা।

এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, পূর্বে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরনের জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেই আলাদাভাবে এই চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হলো। এ পর্যন্ত কুমিল্লা জেলায় এক হাজারেরও বেশ করোনা রোগী শনাক্ত হয়েছে। এই চিকিৎসা কেন্দ্র স্থাপনের ফলে এই জেলায় করোনা আক্রান্তদের চিকিৎসার দুয়ার উন্মোচিত হলো।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্টাফসহ ৭ জন করোনায় আক্রান্ত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসক  এবং নার্স ও স্টাফসহ ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আজ শুক্রবার (২১ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মুজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৪ জন।জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬৩ জনে পৌছেছে।

আজ শুক্রবার (২১ মে) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ২ জন, আদর্শ সদরে ৮ জন, সদর দক্ষিণে ৫ জন, মুরাদনগরে ১৬ জন, চৌদ্দগ্রামে একজন, মনোহরগঞ্জে ২ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ ৭ জন (কুমিল্লা সদরের আওতাভুক্ত এলাকা) করোনায় আক্রান্ত ।

এ পর্যন্ত কুমিল্লায় সুস্থ্য হয়েছেন মোট ৮৭ জন ।

জেলা সিভিল সার্জন অফিস বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৩৮ জন, সদরে ২৭ জন, তিতাসে ১৫ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১৬ জন, চান্দিনায় ৩০ জন, দেবিদ্বারে ১২১ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১১ জন, ব্রাহ্মণপাড়ায় ১১ জন, সদর দক্ষিণে ১১ জন, চৌদ্দগ্রামে ৪ জন ,মনোহরগঞ্জে ৯ জন, মুরাদনগরে ৯৬ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ২১ জন, লালমাইয়ে ৪ জন ও লাকসামে ২৬ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৪৬৩ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের টাকার খনি

 

অনলাইন ডেস্কঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণির ১৫ কর্মচারী ও তাদের পরিবারের লোকজনের নামে-বেনামে বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে । নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ যা তাদের বেতনের সাথে অসামঞ্জস্যপূর্ণ । জনসন্মুখে প্রদর্শিত সম্পদের বাইরে তাদের আরও সম্পদ রয়েছে বলে অভিযোগ উঠেছে ।

অভিযোগ, তৃতীয় শ্রেণির এই কর্মচারীদের কর্মস্থল কুমিল্লা ছাড়াও বিভিন্নস্থানে এসব সম্পদ । তাদের মাধ্যমেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ঘুষ- দুর্নীতি অনিয়ম সম্পাদিত হয় বলে জনশ্রুতি আছে । সম্প্রতি এই ১৫ জন কর্মচারি মিলে আট কোটি টাকায় একটি বিলাসবহুল বাড়ি বানিয়েছেন। কুমিল্লায় দুদকের আঞ্চলিক কার্যালয়ের সামনে বাড়িটির অবস্থান। অল্প বেতনের এসব কর্মচারি দুদকের চোখের সামনে কীভাবে এই বাড়ি বানালেন এনিয়ে গোটা কুমিল্লাজুড়ে প্রশ্ন উঠেছে। বাড়ি বললে ভুল বলা হবে। আট শতাংশ জমিতে আলিশান অর্থাৎ রীতিমতো ছয় তলা বিশিষ্ট প্রাসাদ বাড়িটির প্রতিটি ফিটিংস খুবই উন্নত। বিলাসী উপকরণে ঠাসা রাজকীয় বাড়িটি দেখতে কুমিল্লা শহরের প্রতিটি ওয়ার্ডের লোকজন ছুটে আসেন।

অভিযোগ রয়েছে, কুমিল্লা হাসপাতালে কেনাকাটার অর্থ ছাড় করতে হলে এই চক্রকে ঘুষ দিতে হয়। এমনকি এদের বিরুদ্ধে নানাভাবে অর্থ জালিয়াতির অভিযোগও রয়েছে। এদের শুরুর দিকে বেতন ছিল ১৫ হাজার টাকার মতো। তা বেড়ে এখন ২৫ হাজার মত হয়েছে। অথচ এই তৃতীয় শ্রেণির কর্মচারীরা এখন অঢেল সম্পদের মালিক। এদের আত্নীয়- স্বজনদের সঙ্গে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে, এই বাড়ি ছাড়াও বেশ কয়েকটি আলিশান বাড়ি, গাড়ি, জমি ও নগদ টাকার মালিক তারা । এসব সম্পদ তাদের স্বামী- স্ত্রী, ভাই- বোন, শ্বশুরবাড়ির লোকজন ও পরিবারের সদস্যদের নামে-বেনামে করা হয়েছে। এই কর্মচারীরা দীর্ঘ সময়ে আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন । অজ্ঞাত জাদুস্পর্শে অঢেল ধন-সম্পদ যেন ফুলেফেঁপে উঠেছেন তারা। তন্মধ্যে হিসাবরক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান আছে। প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান দুর্নীতির মহাগুরু নামে অবিহিত। বাড়িটি অর্থাৎ ইউনাইটেট প্লেস নামের বাড়িটির চেয়ারম্যান ও হাসপাতালের কর্মচারি খায়রুল ইসলাম খান জানান, আমরা হাসপাতালের ১৫ জন স্টাফ মিলে এই আবাসন গড়ে তুলেছি। এটা কোন দুর্নীতির মধ্যে পড়ে না। তবে, ২/১ জন দুর্নীতিবাজ আমাদের মধ্যে আছে। তাদেরকে নিয়ে ঝুট ঝামেলায় আছি। স্থানীয়রা বাড়িটি নির্মাণে ৮ কোটি খরচ হয়েছে জানালেও ইউনাইটেট প্লেস এর চেয়ারম্যান ও হাসপাতালের কর্মচারি খায়রুল ইসলাম খান জানান, এটা ঠিক নয়। বাড়িটি নির্মাণে ৪/৫ কোটি টাকা খরচ হয়েছে। আঞ্চলিক দুদক অফিসের সামনে এই ভবন জানতে চাইলে দেলোয়ার হোসেন জানান, দুদক জানে আমরা মিলে মিশে এই ভবন নির্মাণ করছি।

 

স্থানীয়রা বলছেন,কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩য় শ্রেণি এমন বিলাসী জীবনযাপনের টাকার উৎস কোথায়? জানতে চাওয়া হলে তাদের কেও কেও বলেন, ‘আমাদের লেভেলে অনেকেই তিন-চারটি বাড়ি করেছে। আমরা সে তুলনায় বেশি করিনি । হাসপাতালের প্রধান সহকারি কাম হিসাবরক্ষক দেলোয়ার হোসেন, নার্স সাহানা আক্তার, আল মামুন, রায়হানা আক্তার, ফার্মাসিস্ট খাইরুল ইসলাম খান, আজিমউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান, হারুনুর রশিদ তার স্ত্রীর নামে, ফারুক আহমেদ তার স্ত্রীর নামে, ফারুক আলম ভূইয়া তার স্ত্রীর নামে শারমিন আক্তার এবং আকলিমা আক্তার এই বাড়ির মালিক। অভিযোগ রয়েছে, ১৯৯২ সাল থেকে দীর্ঘসময় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কর্মচারিরা কর্মরত আছেন। হাসপাতালে দু’র্নীতি অনিয়মের মাধ্যমে তারা এখন কোটি টাকার মালিক। নিজেদের ধন-সম্পদ আর আভিজাত্য জানান দিতে মনোরম ডিজাইনে গড়ে তুলেছেন প্রাসাদোপম অট্টালিকা। এতে তাদের খরচ হয়েছে অন্তত আট কোটি টাকা। ১৫ জন কর্মচারি ইউনাইটেড প্লেস নামের বাড়ি অর্থাৎ এই আবাসনের মালিক।

 

অভিযোগ উঠেছে, দুর্নীতি-লুটপাট আর অনিয়ম-বিশৃঙ্খলায় আকণ্ঠ ডুবে আছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল । এই কর্মচারী ও অপরাপর তাদের কাছেই জিম্মি হয়ে আছে প্রতিষ্ঠানটি । সরকারের বিপুল বিনিয়োগ আর সদিচ্ছার পরও অনিয়ম-দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না, বরং দিন দিন প্রতিষ্ঠানটি হয়ে উঠছে দুর্নীতি-বিশৃঙ্খলার বিশাল বপু শ্বেতহস্তী।

 

অভিযোগ রয়েছে মাঝে মাঝে গণমাধ্যমের রিপোর্টে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য অধিদফতরের অনিয়ম-দুর্নীতির কদাকার চিত্র বেরিয়ে এলে নামমাত্র তদন্ত কমিটি হয়। বেশির ভাগ তদন্ত কমিটির রিপোর্ট বা সুপারিশ বাস্তবায়িত হয় না। অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের জবাবদিহিতা বা দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তনও হয় না।

দুদকের স্বেচ্ছাসেবী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বলেন, যারা অসৎভাবে অর্থ উপার্জন করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা দরকার। এই দুষ্টচক্রকে ঠেকানো না গেলে রাষ্ট্র ও সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তারা বলেন, তৃতীয় শ্রেণির কর্মচারী হয়ে এত সম্পদ কীভাবে অর্জন করা যায়, তা নিয়ে সবারই সন্দেহ জাগবে। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত পিয়ন এখন ডাক্তার

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার লগ্নসার গ্রামের মোঃ শামছুল হক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একজন অবসরপ্রাপ্ত পিয়ন। ২০০৮ সালে তিনি অবসরে যান।

এরপর নিজ এলাকা বরুড়া উপজেলার চন্ডিমূড়া বাজারে হক মেডিকেল নামে একটা ফার্মেসি খুলে বসেন। ফার্মেসি খুলে সেখানে তিনি নিয়মিত ডাক্তার সেজে আশেপাশের মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। নিজেকে পল্লী চিকিৎসক দাবী করে নিয়মিত মানুষের সাথে প্রতারণা করে আসছেন। যদিও কোনো কাগজপত্র দেখাতে পারেননি শামছুল হক।

তার ফার্মেসিতে গিয়ে দেখা গেছে, যেকোনো রোগী দেখে পরীক্ষা নীরিক্ষা ছাড়াই প্রেসক্রিপশন লিখছেন এমবিবিএস ডাক্তারের মতো। সেই প্রেসক্রিপশনে এন্টিবায়োটিকসহ এখতিয়ার বহির্ভূত ঔষধও লিখছেন শামছুল হক। এ এলাকার অধিকাংশ মানুষ নিরক্ষর হওয়ায় বুঝছেন না শামছুল হকের ব্যবসার ফন্দি।

বিএমডিসি আইন ২০১০ অনুযায়ী এমবিবিএস পাশ ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে না পারলেও, শামছুল হক তার পুরো ফার্মেসি জুড়ে নামের আগে ডাক্তার লিখে রঙ-বেরঙের ডিজাইন করে রেখেছেন। শুধু তাই নয়, তার লিখিত একটি প্রেসক্রিপশন সাংবাদিকদের হাতে আসে। সেখানে তিনি নামের আগে ডাক্তার তো লিখেছেনই নামের ঠিক নিচেই লিখেছেন অবসরপ্রাপ্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। যা দেখে সাধারণ মানুষেরা বুঝতেই পারছেন না তিনি ডাক্তার ছিলেন নাকি একজন পিয়নই ছিলেন কেবল।

একজন অবসরপ্রাপ্ত পিয়নের নামের আগে ডাক্তার এবং চিকিৎসা দেওয়ার বিধান আছে কিনা জানতে চাইলে শামছুল হক সাংবাদিকদের উপর চড়াও হয়ে বলেন, আমি আমার জায়গায় ঠিক আছি, আপনারা যা পারেন করেন”।

এই বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান বলেন,আমরা তার সবকিছু যাচাই করে, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব”।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ দিন ধরে নাইট্রোজেন অক্সাইডের সংকট,দূভোর্গে রোগীরা

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ দিন ধরে নাইট্রোজেন অক্সাইডের সংকটে দূর্ভোগে রোগীরা। যার ফলে হাসপাতালে বিভিন্ন বিভাগের ছোট থেকে বড় সবধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এমনকি বিকল্প ব্যবস্থাও করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে হাসপাতালের কয়েকজন ডাক্তার জানান,অস্ত্রোপচারের সময় যখন মানুষের শরীরের কোন বিশেষ অংশ কাটা হয় তখন যে ব্যথা হয় নাইট্রোজেন অক্সাইড না দিলে সে তা সহ্য করতে পারবে না। তাই মানুষকে এই অসহ্যনীয় ব্যথা থেকে মুক্ত করতেই মূলত নাইট্রোজেন অক্সাইড দেওয়া হয়।

তারা আরো বলেন, কুমিল্লা মেডিকেল আঞ্চলিক হাসপাতাল হওয়ায় জেলার বিভিন্ন থানা,উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার রোগী আসছে কিন্তু নাইট্রোজেন অক্সাইডের অভাবে তাদের পর্যাপ্ত সেবা দেওয়া যাচ্ছে না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩ দিন ধরে হঠাৎ করেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নাইট্রোজেন অক্সাইড সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকে গত বুধবার পর্যন্ত ওই হাসপাতালে বড় কোনো অস্ত্রোপচার হয়নি। নাইট্রোজেন অক্সাইড না থাকায় সার্জারি, গাইনি ও অর্থোপেডিকস বিভাগে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এ কারণে জরুরি চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে ফিরে যেতে হয়েছে। অনেকে অস্ত্রোপচারের অপেক্ষায় হাসপাতালের শয্যায় দিন গুনছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোগী বলেন, সরকারি হাসপাতালের এমন অবস্থা আগে কখনো দেখেনি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কাজী আনোয়ার হোসেন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি অসুস্থ হয়ে গেছে,মনে হচ্ছে হাসপাতালের চিকিৎসা করাতে হবে। এখানে প্রয়োজনীয় লোকবলের যেমন ঘাটতি আছে, তেমনি অতি জরুরি যন্ত্রপাতিও অকেজো হয়ে পড়ে আছে।

হাসপাতাল ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নাইট্রোজেন অক্সাইড সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ঘন্টা কাকুতি মিনতির পর ভর্তি হল মুমুর্ষ রোগী

 

স্টাফ রিপোর্টার :

তখন বেলা ১১টা। কুমেক হাসপাতালের জরুরী বিভাগের সামনে অসুস্থ্য অবস্থায় কাতরাচ্ছে এক রোগী। তার হাতে ব্যান্ডেজ ও ঘাড়ে অনেকগুলো সেলাই করা। হাসপাতালে ফটকে কাতরাতে থাকা এই রোগীটি তার স্বজনরা মাথায় পানি দিচ্ছে। রোগী কাঁপা কাঁপা কণ্ঠে জানাল জমি সংক্রান্ত বিরোধের জেরে নিকট আত্মীয়রা তাকে কুপিয়ে জখম করেছে। সে ভর্তি হতে আসলে প্রায় তিন ঘন্টা চেষ্টা করে ভর্তি করতে হয়েছে রোগীকে।
গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক ঘন্টা ঘুরার পর মো: রিপন নামে একটি রোগী জরুরী বিভাগের সামনে প্রায় দুই ঘন্টা শুয়েছিল। রিপন জেলার বুড়িচং উপজেলার সদর বুড়িচং ইউনিয়নের জগতপুর মৌসান বাড়ীর মৃত মানিক মিয়ার ছেলে।

আহত রিপন জানায়, হাসপাতালে ভর্তি ছিলাম গতকাল ডাক্তার আমাকে ছাড়পত্র দিলে আমি বাড়ীতে চলে যাই। রাতে আমার প্রচন্ড ব্যথা সহ মাথা ঘুরিয়ে পড়ে যাই। ঠিকভাবে দাড়াতে পারিনা। আমার মা, আমার স্ত্রী আমাকে আজ সকালে হাসপাতালে নিয়ে আসে। আসার পর হ্সাপাতালে আর ভর্তি নিচ্ছেনা। দীর্ঘক্ষন এখানে উপরে নিচে আমাকে নিয়ে আমার স্বজনরা ঘুরাঘুরি করেছে কিন্তু ভর্তি নেয়নি। উল্টো বলে হাসপাতালের পরিচালকও ভর্তি করতে পারবে না। আমি কয়েক ঘন্টা হাসপাতালে এখানে সেখানে ঘুরেছি।
রোগীর বক্তব্য নেওয়া শেষ প্রায় এমন সময় হাসপাতালের ভেতর থেকে দুই ব্যক্তি এসে রোগীকে হাসপাতালের ভিতরে নিয়ে যায় এবং জরুরী বিভাগের ডাক্তারকে দেখায়। ডাক্তার রোগীটির অবস্থা খারাপ দেখে দ্রুত সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।

রোগীদের অভিযোগ রয়েছে এই হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি হতে গেলে কাউন্টারে রোগীদের সঠিক তথ্য না দিয়ে হয়রাানি করা হয়। রোগীকে কখনো এই ওয়ার্ডে যান, ঐ ওয়ার্ডে যান। আজকে এই ইউনিটের ভর্তি আছে ঐ ইউনিটের ভর্তি নেই আগামী দিন বা ৫দিন পরে আসবেন ইত্যাদি ইত্যাদি। যার ফলে রোগীরা পরে ভোগান্তিতে।

রোগীর স্বজন আলম জানান, রিপনকে ভর্তি করানোর জন্য আমি অনেক কাকুতি মিনতি করলে কাউন্টারের লোকজন আমাকে প্রথমে দু তলায় পাঠায় সেখানে যাওয়ার পর ডাক্তার বলে বাহিরে দেখা করেন অথবা নিচে যান। নিচে কাউন্টারে গেলে কাউন্টারের মান্নান ও বোরহান তারা জানান আজকে ভর্তি হবে না। আরো একটু রিকোয়েস্ট করলে বলে হাসপাতালের পরিচালকের ক্ষমতা নেই এই রোগীকে ভর্তি করানোর। এই অবস্থায় দীর্ঘ সময় পড় সাংবাদিক আসায় ডাক্তার সার্জারী বিভাগে ভর্তি দেয়।

হাসপাতালের জরুরী বিভাগের সহকারী রেজিস্ট্রার (সার্জারী) মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, রোগীর অবস্থা ভাল দেখেছি তাই ছাড়পত্র দিয়েছি। যে কোন সময় রোগীর অবস্থা খারাপ হতে পারে। রোগীর অবস্থা বেশি খারাপ হলে জরুরী বিভাগে যে ইউনিটে প্রয়োজন সেই ইউনিটে ভর্তি দিতে পারে। আমি ভর্তি দিতে হবে এমন কোন নিয়ম নেই। জরুরী বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ভর্তি দিতে পারে।
হাসপাতালের পরিচালক ডা: স্বপন কুমার অধিকারী জানান, আমি বিষয়টি জানিনা। আজকে আমি কোন বক্তব্য দিতে পারবোনা। আগামীকাল হাসপাতালে আসলে বক্তব্য দেব।