Tag Archives: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দেবপুর জনকল্যাণ পরিষদ

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে ২০২৪ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ (২৫ মে) সকালে উপজেলার এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেস্টা রোটারিয়ান মো. শাহিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নৈয়াইর ডিগ্রী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জসিম উদ্দিন মিয়াজী, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমান, আল-মানার একাডেমীর প্রধান শিক্ষক মো. মহসিন কবির মিয়াজী, নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন শিকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সাংবাদিক শরীফ প্রধান।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসেল রাফির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য কামরুজ্জামান মুন্সী, জিসান প্রধান ও কৃতি শিক্ষার্থী জাহিদুল ইসলাম আলআমিন ও আদৃতা সরকার। আলোচনা শেষে ৫টি প্রতিষ্ঠানের ৩৬জন শিক্ষার্থীকে সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দেবপুর জনকল্যাণ পরিষদ

 

সেলিম সজীবঃ

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে পিএসসি, জেএসসি, জেডিসি ও এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়েছে।

গিয়াস উদ্দিন (সৈকত) দেবপুর জনকল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামটেক্স গ্রুপের চেয়ারম্যান মোবারক উল্লাহ্ মজুমদার।

মাও. মো. আহসানুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল আলিয়া মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. বশির উল্লাহ , মাস্টার আব্দুল মমিন তালুকদার, আবুল খায়ের চৌধুরী, মৌলভী সুলতান আহম্মেদ চৌধুরী অনুষ্ঠানের যুগ্ন সম্পাদক মুহাঃ শাফায়েত উল্লাহ সহ প্রমুখ।

এ বছর মনোহরগঞ্জ উপজেলার দেবপুর গ্রামে বিভিন্ন স্কুল থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে দেবপুর জনকল্যাণ পরিষদ ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেয়া হয়।