Tag Archives: চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রক্তমাখা লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নাঙ্গলিয়া খালের বাহেরগড়া ব্রীজ সংলগ্ন অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এসময় লাশটির বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানিয়েছে কর্তব্যরত উপ-পরিদর্শক আবুল কালাম। লাশটির পরিচয় শনাক্তে বিশেষ টিমকে খবর দেয়া হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার আনুমানিক ৫.৪০টায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিনের নির্দেশনায় আমি লাশটি উদ্ধার করি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান, লাশটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জেনেছি। পরিচয় শনাক্তের জন্য আমরা পিবিআইকে খবর পাঠিয়েছি। পরিচয় শনাক্ত হলে বিস্তারিত জানা যাবে।

চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মহাসড়কের পাশ খেকে অজ্ঞাত যুবকের
মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়ায় জেএমআই
সিরিঞ্জ ফ্যাক্টরির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের যুবকের পরিচয় পাওয়া যায়নি।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়ায় জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির পাশ থেকে
উদ্ধার করা ব্যক্তিকে (৩৬) অন্য জায়গায় হত্যা শেষে লাশ ফেলে যায়
দূর্বৃত্তরা। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রক্তমাখা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিচয়হীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

লুঙ্গি পরা অবস্থায় লাশটির ডানপায়ে এবং মাথায় গুরুতর আঘাত এবং মুখমন্ডল রক্তমাখা দেখা যায়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শুভরঞ্জন চাকমা জানান, স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।