Tag Archives: ট্রেনে কাটা পড়ে

বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

স্টাফ রিপোর্টর:

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর বাংলো ঘর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার সময় একটি ট্রেন লাইন দিয়ে যাওয়ার পথে ওই তিন যুবক ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি চট্টগ্রামগামী ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটে যান। নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ওসি আজিজুল হক আরও জানান, “নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।”

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে তুহিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তুহিন উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামের ইলিয়াছের ছেলে।

গত রবিবার সন্ধায় উপজেলার আলকরা রেললাইনের উপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিক মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে ও নিহতের চাচা ছোটন মিয়া জানান, নিহত তুহিন রেললাইনের উপর মোবাইলে গেমস খেলছিলেন। এসময় চট্রগ্রাম থেকে লাকসামগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম জিআরপি থাকার ডিউটি অফিসার ইমরান হোসেন জানান, সংবাদ কর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে গুনবতী রেলমাষ্টার এখনো বিষয়টি জানায়নি।

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মোঃ সানজিদ(১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মোঃ খালেদ হোসেনের ছেলে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় গুণবতী রেলষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে ও নিহতের ফুফা গুনবতী হাইস্কুলের শিক্ষক মো: মিলন জানান, শুক্রবার বেলা এগারটায় মো: সানজিদ কর্তাম গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে গুণবতী বাজার থেকে পরোটা কিনে তাঁর ফুফুর বাড়িতে যাচ্ছিল।

এসময় চট্রগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসের একটি ট্রেন গুনবতী স্টেশনে দাড়িয়ে থাকতে দেখে রেলওয়ে পার হওয়ায় চেস্টা করে। গুণবতী রেলষ্টেশন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সানজিদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন, ‘সংবাদ কর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। বিস্তারিত জানতে গুণবতী রেলওয়ের সাথে কথা বলে ফোর্স পাঠাচ্ছি’।

লাকসামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো স্কুল শিক্ষকের

লাকসামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো স্কুল শিক্ষকের

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দৌলতগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের আউশপাড়া গ্রামের বাসিন্দা। তিনি লাকসাম বিএন উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক ছিলেন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাকসাম-দৌলতগঞ্জ এলাকায় রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিলেন স্কুলশিক্ষক সাইফুল ইসলাম। এসময় ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার শরীরের একটি অংশ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।