Tag Archives: ডি মারিয়া

অবসরের সময় জানালেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া

ডেস্ক রিপোর্ট:

কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা ছিল ডি মারিয়ার। তবে জাতীয় সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের অনুরোধে অবসর নেননি। কিন্তু আসন্ন কোপা আমেরিকার পর অবসর নেবেন বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

২০২৪ সালের জুন মাসে বসবে কোপা আমেরিকার আসর। এবারের আসর হচ্ছে যুক্তরাষ্ট্রে। ওই আসরের পরই ডি মারিয়া আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেবেন।

নিজের ইনস্টাগ্রামে পিএসজির সাবেক এই তারকা লিখেছেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি।’

কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ডি মারিয়া। ফাইনালে দারুণ একটি গোল করেন তিনি। আর্জেন্টিনার সবশেষ কোপা আমেরিকা জয়েও ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলটি করেন তিনি।

ফিনালিশিমাতেও গোল পেয়েছেন তিনি। শুধু আর্জেন্টিনার এই তিন শিরোপা জয়েই নয়, ২০০৮ সালে আর্জেন্টিনার অলিম্পিক পদক জয়ের ফাইনালেও গোল ছিল তার।

ডি মারিয়াকে নিয়ে দল ঘোষণা আর্জেন্টিনার

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ বাছাই ফুটবলের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করছে। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার পাবলো মাফেও।

বাছাই পর্বে এ মাসে আর্জেন্টিনা দুটো ম্যাচ খেলবে। বৃহষ্পতিবার নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা উরুগুয়ের মুখোমুখি হবে। পাঁচদিন পর মেসিরা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মোকাবেলা করবে। এ ম্যাচটি ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

এদিকে বাছাই পর্বের ম্যাচের জন্য দলে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ইনজুরির কারণে গত মাসের বাছাই পর্বের দুই ম্যাচে খেলেননি তিনি।

বাছাই পর্বে চার ম্যাচের সব ম্যাচ জিতে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে। ১২পয়েন্ট তাদের। সাত পয়েন্ট নিয়ে উরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে ব্রাজিল ও ভেনেজুয়েলা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

দল:
গোলরক্ষক: হুয়ান মুসো, ইমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি।

রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল, পাবলো মাফেও, নাহুয়েল মোলিনা, জার্মান পাজেলা, ক্রিশ্চিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, মার্কোস অ্যাকুনা, ফ্রান্সিসকো ওর্তেগা, নিকোলাস টাগলিয়াফিকো।

মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, গুইডো রদ্রিগুয়েজ, এঞ্জো ফার্নান্দেস, এজিকুয়েল প্যালাসিও, জিওভান্নি লে সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগ: পাউলো দিবালা, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।