Tag Archives: নাঙ্গলকোটের ঢালুয়া বাইপাসে দোলশে এর শুভ উদ্বোধন

নাঙ্গলকোটের ঢালুয়া বাইপাসে দোলশে এর শুভ উদ্বোধন

 

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লা নাঙ্গলকোটের ঢালুয়া বাইপাস এলাকায় ঢালুয়া হাইস্কুল গেইট সংলগ্ন সিবিএম কমপ্লেক্সে সোমবার বেলা ১১ টার সময় প্রাইম ফুড এন্ড সুইটস এর পরিবেশনায় ফিতা কেটে দোলশে এর আনুষ্ঠানিক  শুভ উদ্বোধন ঘোষণা করেন দোলশে এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল্লাহ আল বায়েজিদ।

দোলশে এর শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে দোয়া মোনাজাতের মাধ্যমে নতুন এই ব্যাবসা প্রতিষ্ঠানটির বরকত ও কল্যাণ কামনা করেন মৌকারা দরবার শরিফের পীর সাহেব কেবলা আমিরুস সালেকিন আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ নেছারউদ্দীন ওয়ালিউল্লাহী সাহেব।

এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন মজুমদার, সহকারী শিক্ষক মোঃ আব্দুল জলিল, ১২নং ঢালুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার ওহিদুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল মালেক,নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য মোঃ তোহা স্বাধীন,আরিফ, জনী, অভি,গিয়াস উদ্দিন শাহাদাতসহ ঢালুয়া ইউনিয়ন আওয়ামিলীগ ছাত্রলীগ যুবলীগ ও এলাকাবাসী।

দোলশে এর স্বত্বাধিকারী বায়েজিদ জানান ইতালীয়ান শব্দ দোলশে এর অর্থ মিষ্টি। এখানে ফাস্ট ফুড,বেকারি আইটেম,জুসসহ সকল প্রকারের মিষ্টি হোম ডেলিভারির সুবিধা সহ সুলভ মূল্যে বিক্রয় করা হয়।

অনুষ্ঠান শেষে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।