Tag Archives: নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতসহ ১০ জন গ্রেফতার

নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) রাতে উপজেলার তেজের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার মো. আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব খইয়াছড়া এলাকার মো. সেলিম (৩০), লক্ষ্মীপুর জেলার চর জগবন্ধুর গ্রামের নুর মোহাম্মদ (৪০), গাইবান্ধা জেলার মৌঞ্জাম আলী বাড়ির মো. আনোয়ারুল ইসলাম ওরফে কাঞ্চিয়া (২৫), লক্ষ্মীপুর জেলার কালিবিত্তি গ্রামের মো. নুরু উদ্দিন (২৪) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মৌলভীবাজার এলাকার মো. বাদশা (১৯)।

পুলিশ সুপার মান্নান বলেন, ‘গ্রেফতার পাঁচ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতসহ ১০ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত ও বিভিন্ন মামলার ৪ ওয়ারেন্টের আসামিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। এসময় দুইটি ধারালো ছুরি ও দুইটি চেনি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢালুয়া ইউপির চিলপাড়া ব্রীজ এলাকা থেকে পিকআপসহ বিভিন্ন মামলার চার ওয়ারেন্টের আসামিসহ দশ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, দেবিদ্বার উপজেলার নুর মানিক চর গ্রামের নুরুল হকের ছেলে সুজন ,একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মোশারফ হেসেন ,সুরপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে আলম ,গঙ্গানগর গ্রামের জামাল হোসেনের ছেলে ইসমাইল,জাফরাবাদ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মেহেদী হাছান বাবুল,বাগুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুল কাদের জিলানী ।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় এলাকায় গরু চুরি বেড়ে যাওায়ায় আমরা পুলিশি নজরদারি ও ঢহল বৃদ্ধি করি,বিশেষ অভিযান পরিচালনা করি এর অংশ হিসেবে ওই এলাকায় পিকআপসহ ৬ ডাকাতকে আটক করি। ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাত সুজনের বিরুদ্ধে চান্দিনা ও দেবিদ্বার থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ অভিযান অবহৃত থাকবে।