Tag Archives: প্রভাত

শুধু মুখে বলে

ইয়াছিন আরাফাতঃ

জীবনের সব স্মৃতি মুছে যাক
যেভাবে মুছে যায়, কাপড়ের দাগ;
জিবনের সমস্ত আঘাত।

চোখের জলে ভিজবে আর কত নির্ঘুম রাত?
কখন দেখব সেই নতুন সূর্যের প্রভাত?

একাকিত্বের, অর্থ সম্পদের, টাকার,বন্ধুত্ব হারানোর, আত্মীয় স্বজন হারানোর, প্রিয়জন হারানোর, বাবা হারানোর যন্ত্রণা কম নয় নেহাত।
জিবনের এই দুর্দিনে কেউ নেই, কেউ নেই এক সাথ।

ভাগ্যের করুন বলি হওয়ার কারণে শুনতে হচ্ছে আমি কোন জাত?

যদিওবা এর উত্তর ভালো ভাবে দিয়েও লাভ নেই,না খেয়ে থাকলেও দেবে না কেউ দুটো ভাত।
কেউ নেই,কেউ নেই সিরা- তাল মুছতাকীমের পথে শুধু মুখে বলে কুল হুওয়াল্লা-হু আহাদ।

প্রভাত

মোহাম্মদ ফরিদ ।।

প্রভাত দিয়ে দিন সূচনা
সন্ধ্যাতে হয় শেষ,
বিধাতার অপরূপ সৃষ্টি
সুন্দর পরিবেশ।

প্রভাতে সোনালী রবি
ওঠে পূর্বদিক,
কুসুম কানন শিশির কণা
সৌরভেতে রিক।

প্রভাতে ঐ গাছের ডালে
পল্লী ভোরের পাখি,
সখির শাখে মধুর সুরে
করে ডাকা-ডাকি।

প্রভাত ফেরির দূর্বা ঘাসে
শিশির কণার মেলা,
ধানের ডগায় শিশির করে
রোদের সাথে খেলা।

-লেখক- মোহাম্মদ ফরিদ ।।
             রিয়াদ-সৌদি আরব।