Tag Archives: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কুমিল্লা মহানগরীতে যুবলীগের খাবার বিতরণ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কাতারে আলোচনা সভা 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকে:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ আওয়ামীলীগ কাতার সাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাতার সালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের কান্ট্রি ম্যানেজার মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিয়ার আনোয়ার হোসেন আকন।

কাতার আওয়ামীলীগের প্রবীণ ব্যক্তিত্ব বোরহান উদ্দিন শরিফের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি শাহ আলম খান, বদরুল আলম ও মোস্তাফিজুর রহমান রিপন।

বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শফিকুল কাদের, শফিকুল ইসলাম তালুকদার বাবু, মোহাম্মদ কপিল উদ্দিন, ইজিনিয়ার আবু রায়হান, মোঃ মোসলেহ উদ্দিন, শাহদাত হোসেন নাছের, জালাল আহমেদ, মালেক আহমেদ, মশিউর রহমান মিঠু, বাবু হারাধান শীল প্রমুখ।

রাষ্ট্রদূত মোহাম্মদ নজরু ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে দেশে না ফিরলে খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য উদৃতির দেশ হতো না, ডিজিটাল বাংলাদেশ হতো না।

তিনি বলেন,‘শেখ হাসিনা দেশে না ফিরলে আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারতামনা, উন্নত দেশের স্বপ্ন দেখতে পারতাম না।’

পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, পায়রা বন্দর নির্মাণের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরেছেন বলেই বিস্ময়কর এসব উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। সারাবিশ্ব বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক হয়ে থানা গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় যুবলীগ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনায় সারওয়ার হোসেন বাবু বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশ জাতীর কল্যাণের চিন্তা করে ১৯৮১ সালের ১৭ মে দেশে প্রত্যাবর্তন করে এবং আওয়ামীলীগের দায়িত্ব নিয়ে দেশকে আজ উন্নতির দিকে এগিয়ে নিচ্ছেন বলে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন, জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, যুবলীগ নেতা সুমন আহমেদ, উপজেলা তাঁতী লীগের সভাপতি ও যুবলীগের সদস্য রেজাউল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের কয়েক শতাধিক সিনিয়র নেতৃবৃন্দ।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কুমিল্লা মহানগরীতে যুবলীগের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার:

১৭ মে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে  কুমিল্লা সদর সাংসদ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হােসেন খান নিখিলের আহবানে  যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যাগে
সোমবার দুপুরে বাদ যোহর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে  মসজিদে বিশেষ দোয়া মাহফিল শেষে দু:স্থদের মাঝে বস্ত্র ও রান্নাকরা খাবার বিতরণ করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যালেল চেয়ারম্যান
আবদুল্লা আল মাহমুদ সহিদ।

এসময় উপস্থিত ছিলেন  কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য  কাজী শাহআলম , হান্নানুর রহমান বেলাল ,
নাজমুল ইসলাম শাওন, আকাশ ওয়াহিদ, ইতালি যুবলীগের কার্যনির্বাহী সদস্য  মোহাম্মদ গিয়াসউদ্দিন হাসান
সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।