Tag Archives: শেয়ার করে খোঁজে পেতে সাহায্য করুন

কুমিল্লায় মাদ্রাসার ছাত্র গিয়াস উদ্দিন নিখোঁজ,শেয়ার করে খোঁজে পেতে সাহায্য করুন

 

সাকিব আল হেলালঃ

বাংলাদেশ কৃষক লীগ চান্দিনা উপজেলা শাখার ত্রাণ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিনের মেজো ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন নিখোঁজ।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬ টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপড়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে।

গতকাল সারাদিন খোঁজাখুজি করার পরও কোন সন্ধান পাওয়া যায়নি।যদি কেউ সন্ধান পেয়ে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করুন–
শাহ জালালঃ
০১৭২০২২৭৯৬৮/ ০১৬৩৩০৪৭১৬২

৮ দিন ধরে নিখোঁজ বরুড়ার শাহাদাত, শেয়ার করে খোঁজে পেতে সাহায্য করুন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলার মোঃ শাহাদাত হোসেন (১৩) নামের মাদ্রাসা ছাত্রটি ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে।

সে বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের মোঃ সফিউল্লার ছেলে এবং উপজেলার বাতাইছড়ি জালগাঁও তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার ছাত্র।

সে তার নানা বাড়ি উপজেলার আড্ডা ইউনিয়নের খাটলা গ্রাম থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। তার গায়ের রং ফর্সা। গত ৯ অক্টোবর বিকেল ৩টার দিকে অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ হয়। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি এবং টুপি পরা ছিল। তার নিখোঁজ হওয়ার পর বাবা-মাসহ নানা বাড়ির লোকজন এবং অন্যান্য আত্মীয়রা দুশ্চিন্তায় রয়েছেন।

তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন তার বাবা-মা। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

মোবাইল – ০১৮২৪-১৫৫৭১৮
০১৬৪৫-৬৮০৬৩৬

এ বিষয়ে বরুড়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।