Tag Archives: সাবেক আইনমন্ত্রী মতিন খসরুর নেতৃত্বে চীন সফরে আ’লীগের ২০ সদস্যের প্রতিনিধি দল

সাবেক আইনমন্ত্রী মতিন খসরুর মৃত্যুতে কুবি বঙ্গবন্ধু পরিষদ একাংশের শোক প্রকাশ

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের মিজান-নাসির অংশ।

মঙ্গলবার (৪ মে) বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আইনমন্ত্রী থাকাকালীন সময়ে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার খুনীদের বিচারের পথ সুগম করেন। এ ঐতিহাসিক কাজের জন্য ওনি বাঙ্গালীর হৃদয়ে সম্মানিত হয়ে থাকবেন।

এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মতিন খসরুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটির এ অংশ।

উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন।

 

সাবেক আইনমন্ত্রী মতিন খসরুর নেতৃত্বে চীন সফরে আ’লীগের ২০ সদস্যের প্রতিনিধি দল

 

ডেস্ক রিপোর্টঃ

চীনের আমন্ত্রণে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর নেতৃত্বে  আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল এক সপ্তাহের সফরে দেশটিতে যাচ্ছে। চীন সফরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগ করেছে।

চীন সফর শেষে আগামী ১১ সেপ্টেম্বর প্রতিনিধি দলটির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য দীপংকর তালুকদার, অ্যাডভোকেট আজমত উল্লাহ, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার, রফিকুর রহমান, আমিরুল ইসলাম মিলন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, উত্তরের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজমুল আলম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ড. সেলিম মাহমুদ ও তরুণ কান্তি দাস, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপরাজিতা হক, বাসন্তি চাকমা এবং চার সাংবাদিক।

সফরকারী দলের প্রধান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু বলেন, সফরের বিষয়ে আমি এখন কিছু বলব না, চীন থেকে ফেরার পরে আমি এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানাব।