Tag Archives: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরুড়ার প্রবাসী জুয়েল নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের প্রবাসী যুবকের মৃত্যু!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার মোঃ বাবলু ভুঁইয়া (২১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। সে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব লোধেরগাঁও গ্রামের মৃত আবুল কালাম ভুঁইয়ার ছেলে।

নিহতের সহকর্মী ও পার্শ্ববর্তী বাড়ির মিন্টু হাজীর ছেলে রহমান হৃদয় ঘটনাটির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে দেশটির রিয়াদ শহরের আল আরিথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, পরিবারের স্বচ্ছলতা নিয়ে আসার স্বপ্ন নিয়ে ২০২৪ সালের ১৭ আগস্ট সৌদি আরবের রিয়াদ নগরীতে যান বাবলু ভুঁইয়া। তিনি সৌদি আরবে ফুড ডেলিভারি নিয়ে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রিয়াদ শহরের আল আরিথ নামক স্থান দিয়ে মোটরসাইকেল যোগে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে বাবলু ভুঁইয়ার মাথা থেঁতলে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে কাস্টমার বাবলুকে ফোন দিয়েও সাড়া না মেলায় কোম্পানির কাছে অভিযোগ করেন। কোম্পানির লোকজন ও অন্য কর্মীরাও বাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পাওয়া যায়। এমন সময়ে এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদেরকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখে পুলিশকে জিজ্ঞাসা করলে তারা হাসপাতালে যোগাযোগ করার কথা বলেন। পরে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর লাশ সনাক্ত করেন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আসাদ উল্লাহ (২৫) নামে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে সৌদি আরবের সময় রাত ১টা ও বাংলাদেশের সময় রাত ৩টায় ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আসাদ উল্লাহ ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের সুলতান আহমেদ মেম্বারের বাড়ির মো. আবদুল হান্নান সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আসাদ উল্লাহ পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে গত তিন মাস পূর্বে সৌদি আরবে যান। সৌদির রিয়াদে তিনি একটি ফুড কর্নারে পার্সেল ডেলিভারি ম্যানের কাজ করতেন।

গত সোমবার রাতে মোটরসাইকেলে করে পার্সেল ডেলিভারি দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন আসাদ উল্লাহ। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে তিনি মারা যান।

নিহতের পিতা আবদুল হান্নান সরকার জানান, মঙ্গলবার সকালে আমরা জানতে পারি মো. আসাদ উল্লাহ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এখন পর্যন্ত এর বেশি তথ্য আমাদের জানা নেই।

আসাদ উল্লাহর মা বলেন, আমার কলিজার টুকরা ধন না জানি কতো কষ্ট পেয়ে মারা গেছে। আমার মানিকরে আমি দেখতে পারলাম না। তোমরা আমার মানিকরে আইন্না দেও। শেষবারের মতো আমার ছেলের মুখখানা একনজর জন্য দেখতে চাই।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরুড়ার প্রবাসী জুয়েল নিহত

 

সাকিব অাল হেলাল, বরুড়াঃ
কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের দেওয়ান্নগর (উত্তর পাড়া) গ্রামের রমিজ উদ্দিনের ছেলে ও সর্বজন পরিচিত কবি সোহেল রানার অাদরের ছোট ভাই সৌদি প্রবাসী জুয়েল রানা (২৪) বুধবার(২৩ অক্টোবর) দুপুর ১টায় সৌদি অারবের রিয়াদে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

নিহতের বড় ভাই কবি সোহেল রানা জানান,আমার ছোট ভাই জুয়েল জীবিকার সন্ধানে মাত্র তিন মাস পূর্বে সৌদি অারবে পাড়ি জমায়।সেখানে মোটামুটি ভাল কাজ পেয়েছে।তার কাজ ছিল রাস্তার পাশে গাছে পানি দেওয়া।প্রতিদিনের মত অাজও কাজ করার জন্য রাস্তার পাশে গিয়েছিল কিন্তু হটাৎ করে এক সৌদি অারবিয়ান তার প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে আমার ভাই জুয়েল উপড় পড়ে এ ঘটনায় ঘটনাস্থলে জুয়েলসহ সৌদি আরবিয়ান গাড়ি চালক নিহত হয়।

নিহত জুয়েল অবিবাহিত।দুই ভাই এক বোনের মাঝে সে সবার ছোট। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাতে শোকের ছায়া নেমে অাসে।

এ ঘটনায় নিহতের সৌদি অারবের প্রবাসী স্বজনরা মামলা দায়ের করেছেন।লাশ দেশে অানার প্রস্তুতি চলছে।