Tag Archives: ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৮৮৭

২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, প্রাণ গেল ৫২ জনের

 

ডেস্ক রিপোর্টঃ

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। তাদের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী ১৪ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৫৮ জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন।

বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ২২৪টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৬ হাজার ৬৭১টি নমুনা সংগ্রহ ও ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ২১৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া রোগীর সংখ্যা পাঁচ লাখ ৪২ হাজার ২৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫২ জনের মধ্যে বিশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব পাঁচ, চল্লিশোর্ধ্ব আট, পঞ্চাশোর্ধ্ব আট ও ষাটোর্ধ্ব ৩০ জন।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৮৮৭,মৃত্যু আরও ১৪ জনের

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের । এ পর্যন্ত করোনায় প্রাণ গেল মোট ২২৮ জনের।

একই সময়ে ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৪ হাজার ৬৫৭ জন।

রবিবার (১০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ২২ হাজার ৬৫৭টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৬ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৬৫০ জন

নতুন মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। ৪ নারীর মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন, এবং ষাটোর্ধ্ব দুজন রয়েছেন। পুরুষদের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব দুজন, ষাটোর্ধ্ব তিনজন এবং ৯০ থেকে ১০০ বছর বয়সী একজনও রয়েছেন।