Tag Archives: ৯ টুকরো করলেন

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার পর

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার পর ৯ টুকরো করলেন স্ত্রী-সন্তান

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার পর ৯ টুকরো করলেন স্ত্রী-সন্তান

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে অরুন মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করে তার মরদেহ ৯ টুকরো করার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্ত্রী মোমেনা বেগম (৫০) এবং মেয়ে লাকি আক্তারকে (২৭) গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ফরদাবাদ গ্রাম থেকে অরুন মিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (২ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, গত শুক্রবার বিকেল থেকে অরুন মিয়া নিখোঁজ ছিলেন। হত্যার চারদিন পর মঙ্গলবার রাতে ফরদাবাদ গ্রাম থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রী মোমেনা বেগম ও মেয়ে লাকি আক্তারকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

অরুন মিয়া ছিলেন ফরদাবাদ গ্রামের মৃত সুরুজ বেপারীর ছেলে। তার প্রথম স্ত্রীর ছেলে লুৎফর রহমান রুবেল এ ঘটনায় সৎ মা মোমেনা বেগম ও সৎ বোন লাকি আক্তারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন আরও জানান, পারিবারিক কলহের জেরে মোমেনা বেগম ও অরুন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোমেনা শাবল দিয়ে অরুনের মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। এরপর মোমেনা তার মেয়ে লাকিকে সঙ্গে নিয়ে অরুন মিয়ার মরদেহ ৯ টুকরো করে ১১টি পলিথিনে মুড়ে পাশের মনির মিয়ার সেফটি ট্যাংকিতে ফেলে দেন। এলাকাবাসী ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হতে দেখে পুলিশকে খবর দিলে সেখানে অরুন মিয়ার মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়।