Tag Archives: আহত ৫

স্কুলের ২ ছাত্রের মারামারিকে

স্কুলের ২ ছাত্রের মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

স্কুলের ২ ছাত্রের মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর এলাকায় স্কুলের ২ ছাত্রের মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ৫ জন। আহত পাঁচ জনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।

(১২ অক্টোবর) শনিবার বিকেলে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার এসআই নূরুল ইসলাম ও এসআই জুয়েল। গত বৃহস্পতিবার সকালে উক্ত ঘটনাটি ঘটার পর উভয়ে থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকশীমূল ইউনিয়নে পাহাড়পুর গ্রামের সাগর এর ছেলে জুবায়ের পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনিতে পড়ে এবং একই গ্রামের হোসেন এর ছেলে আরিফ ফকিরবাজার স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেনিতে পড়ে। দুই শিক্ষার্থী স্কুলে সাইকেল দিয়ে যাওয়ার পথে ঝগড়া ও মারামারি হয়। এই মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দেশীয় অন্ত্র,দা,ছেনি,লাঠি- লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।জানা যায়, জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আহত হয় আব্দুল মান্নান উড়ফে মনু মিয়ার ছেলে মো: সাগর ও সুলতান আহমেদ মতিন। উক্ত ঘটনায় থানায় অভিযোগ করার পর পুনরায় দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় পাহাড়পুর খালেক মেম্বারের বাড়ির মৃত. আলী মিয়ার ছেলে মোঃ মনির হোসেন,স্ত্রী মোসাম্মৎ বিউটি আক্তার ও তার ছেলে মোঃ মারুফ।

উক্ত ঘটনায় সুলতান আহমেদ মতিন বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে তারা হলেন মৃত: আলী মিয়ার ছেলে মোঃ মনির হোসেন মিয়া ও জয়নাল আবেদীন,মনির হোসেন মিয়ার ছেলে মোঃ মারুফ হোসেন। অপরদিকে মৃত.আলী মিয়ার ছেলে মনির হোসেন বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় অভিযোগ করেন,তারা হলেন মনু মিয়ার ছেলে মোঃ সাগর,সুলতান আহমেদ মতিন,মাসুম। মৃত. আকবর আলীর ছেলে শব্দর আলী,রঞ্জু মিয়া,মনু মিয়া।

এ ঘটনার অভিযোগ পরিপ্রেক্ষিতে সরেজমিনে গিয়ে জানা যায়,স্কুল শিক্ষার্থী আরিফ ও জুবায়ের এর মারামারিকে কেন্দ্র করে অভিভাবকদের দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই দুই পক্ষ গত বছরেও মারামারি করেছিল এবং সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান হয়। এবার ঘটনাটি পূর্ব শত্রুতা থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মানিক মিয়া বলেন,এ ঘটনায় দু’পক্ষের লোকজন থানায় অভিযোগ করেছে। আমি উভয়কে উক্ত বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এসআই জুয়েল জানায়,ঘটনার পর দুইটি পক্ষ থানায় অভিযোগ করেছে। অভিযোগ পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ৫

ডেস্ক রিপোর্ট:

ফেনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে সড়ক দুর্ঘটনায় মো. লিমন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। সে পেশায় একজন গাড়িচালক। এ ঘটনায় আরও আহত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে সুলতানপুর এলাকায় ধর্মপুর সড়কে বিদ্যুৎ সাবস্টেশনের সামনে শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিকশা ও স্কেভেটর মেশিনের (মাটি কাটার যন্ত্র) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজন জানান, সড়ক দুর্ঘটনায় একজন চালক নিহত হয়েছে। আহত পাঁচজনদের মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

ফেনী মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) এমরান জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্কেভেটর মেশিন চালক পলাতক রয়েছে। তবে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ আটক করেছে।

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে অবরোধ-সমর্থকদের হামলা, আহত-৫

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একুশে পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে অবরোধ-সমর্থকেরা। এতে বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়।

রোববার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন একুশে পরিবহনের চেয়ারম্যান অহিদ উদ্দিন মুকুল। তিনি বলেন, অবরোধ -সমর্থকদের হামলায় বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে একই গাড়িতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সোনাপুর বাস টার্মিনাল থেকে ২৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে একুশে পরিবহনের একটি বাস রওয়ানা দেয়। যাত্রা পথে বাসটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দত্ত বাড়ির মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে আকস্মিক বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে অবরোধের সমর্থকেরা। ওই সময় বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়।

অপরদিকে, জেলার সদর উপজেলার রশীদ কলোনী, গোদার মসজিদ, কর ভবন, নোয়া কনভেনশন হলের সামনে অবরোধের সমর্থনে ছোট ছোট বিক্ষোভ মিছিল করে অবরোধের-সমর্থকেরা। এ ছাড়াও বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ব্যাংক রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ নিয়মিত মামলা ও ওয়ারেন্টমূলে ১০জনকে গ্রেপ্তার করেছে।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন,দুর্বৃত্তরা সড়কের পাশের একটি গলি থেকে চলন্ত বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে।এতে বাসের ৩-৪টি গ্লাস ভেঙ্গে থাকা একজন যাত্রী আহত হয়।

মুরাদনগরে ১২ ইঞ্চি জায়গা নিয়ে মারামারি, আহত ৫

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে ১২ ইঞ্চি বাড়ির জায়গা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের পাঁচজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ গ্রামের ধুনু মিয়ার ছেলে সুমন মিয়া (৩২) ও ইমন মিয়া (২৮) একই গ্রামের অপরপক্ষ মৃত চান মিয়া ছেলে আবুল কাশেম (৬৫) ও তার দুই ছেলে টিপু (৩২), নাঈম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির ১২ ইঞ্চি জায়গা নিয়ে বাখরাবাদ গ্রামের শুক্কুর আলীর ছেলে ধনু মিয়া ও চান মিয়ার ছেলে আবুল কাশেম এর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত কয়েক মাস আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করা হলেও তা মেনতে নারাজ আবুল কাশেমের পরিবার। তার ওই জের ধরে শুক্রবার দুপুরে ধনু মিয়ার ছেলে ইমন কে মারধর করেন আবুল কাশেমের ছেলে টিপু ও নাঈম। ইমন মারধরের শিকার হয়ে তার পরিবারের লোকজন নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের দোকানে বিচার চাইতে গেলে, সেখানেও হামলা চালায় আবুল কাশেমের পরিবার। এতে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দুপক্ষের পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ধনু মিয়ার দুই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধনু মিয়া জানান, আবুল কাশেম পার্শ্ববর্তী বাড়ির হওয়ায় সে দীর্ঘদিন যাবত মানুষের কাছে বলে বেড়াচ্ছিল আমার বাড়ির একাংশে সে জায়গা পায়। অথচ পরবর্তীতে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমি তার কাছে উল্টো ১২ ইঞ্চি জায়গা পাই। সেই জায়গার সূত্র ধরেই আমার দুই ছেলেকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করেছে। এমনকি কাশেমের ছেলে নাঈম মারামারির একপর্যায়ে আমার মাথায় কাঠ দিয়ে আঘাত করতে গেলে সেটি গিয়ে তার বাবা কাশেমের মাথায় পরে। এখন বলতেছে আমি নাকি কাশেমের মাথা ফাটাইছি।

অপরপক্ষ আবুল কাশেমের ছেলে টিপু জানান, ধনু মিয়া ও তার পরিবারের লোকজন খুবই বাজে প্রকৃতির মানুষ। তাদের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। শুক্রবার দুপুরের দিকে আমি আমার ছোট ভাই ও আমার বাবা রামচন্দ্রপুর বাজারের চেয়ারম্যান সাহেবের দোকানের সামনে গেলে কোন কিছু বুঝে ওঠার আগেই ধনু মিয়া ও তার পরিবারের লোকজন আমাদের ওপরে হামলা চালায়।

রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল সরকার জানান, শুক্রবার দুপুরে আমি দোকানে বসে থাকা অবস্থায় ধনু মিয়া ও তার ছেলেরা এসে আমাকে জানায় আবুল কাশেমের ছেলেরা তাদেরকে মারধর করেছে। বিষয়টি আমি কোন কিছু বুঝে ওঠার আগেই আবুল কাশেমের পরিবারের লোকজন এসে হামলা চালায়। মূলত আবুল কাশেমের ছেলেরা একটু দুষ্ট প্রকৃতির সবসময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, রামচন্দ্রপুর বাজারে মারামারি হয়েছে এই বিষয়টি ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে হামলা-ভাংচুর ও লুটপাট, আহত ৫

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘরে হামলা-ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি আলহাজ্ব আইয়ুব আলী সহ অন্যান্য আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আলহাজ¦ আইয়ুব আলী, কেফায়েত উল্লাহ ও প্রতিবেশি জসিম উদ্দিন, জামশেদ আলম এবং আব্দুল মমিন গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জেরে শনিবার সকালে যাত্রাপুর গ্রামের মৃত জাফর আহমেদ এর ছেলে জামশেদ আলমের নেতৃত্বে তার ভাই জসিম উদ্দিন, একই গ্রামের হিরণ মিয়ার ছেলে সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে হানিফ, পাশ^বর্তী অলিপুর গ্রামের ঝাউ মিয়া চৌকিদারের ছেলে ফটিক মিয়া ও মানিক, একই গ্রামের সুমন সহ অজ্ঞাত প্রায় শতাধিক যুবক সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আইয়ুব আলীর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আনিকা এন্টারপ্রাইজ ও তার বাড়ী ঘরে হামলা-ভাংচুর ও লুটপাট করে। এতে বাধা দিলে হামলাকারীদের এলোপাতাড়ি কোপ ও লাঠিসোটার আঘাতে যাত্রাপুর গ্রামের হামিদ আলীর ছেলে রুহুল আমিন (৫৬), মৃত আব্দুর রশিদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৭), ছেরু মিয়ার ছেলে মাহবুবুল হক (৫০), নুরুল ইসলামের ছেলে খলিল মিয়া (৪২) ও শফিকুর রহমানের ছেলে বাহারুল আলম (৪২) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিনগর বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের সকলকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হামলায় আহত ব্যক্তিদেরকে হাসপাতালে নেয়ার পথে সন্ত্রাসীরা আবারো তাদের উপর হামলা চালায় বলে জানিয়েছেন আইয়ুব আলী সহ স্থানীয় লোকজন। ভাংচুরের ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও হামলার সময় সন্ত্রাসীরা আনিকা এন্টারপ্রাইজের ভেতরে থাকা ফ্রিজ, ফ্যান ও বিভিন্ন ইলেকট্রনিকস্ পণ্য সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল এবং দোকানের ক্যাশ থাকা নগদ ৫ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই বিকাশ বড়ুয়া ও জাহিদ হাসান রায়হানের নেতৃত্বে পুলিশের পৃথক দু’টি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ভুক্তভোগিদের পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানা ও আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই বিকাশ বড়ুয়া জানান, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘কাশিনগরের যাত্রাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নোয়াখালিতে থানার সামনে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাংবাদিক, আহত ৫

 

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সালিসি বৈঠক শেষে দুই পক্ষ থানা থেকে বের হলে এক পক্ষের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটে। এ সময় মারামারির ছবি তুলতে গিয়ে সাংবাদিকসহ পাঁচজন হামলার শিকার হন।

আহত ব্যক্তিদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত সাংবাদিকের নাম নুর উদ্দিন মুরাদ। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই পক্ষকে নিয়ে বিকেলে কোম্পানীগঞ্জ থানায় সালিস বৈঠক করছিলেন উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ। ওই বৈঠকে এক পক্ষ থানার মধ্যে স্থানীয় ‘কিশোর গ্যাং’ সদস্যদের ডেকে আনে। সালিসে কথা–কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ায় উভয় পক্ষ। এ সময় এক ব্যক্তিকে থানার ভেতর থেকে রাস্তার ওপরে এনে পেটাতে থাকে ওই কিশোরেরা। এ সময় ওই মারামারির ছবি তুলতে গেলে সাংবাদিক নুর উদ্দিনের ওপর হামলা চালায় তারা। তখন ওই সাংবাদিককে রক্ষা করতে গিয়ে স্থানীয় আরও চার-পাঁচজন আহত হন।

ভুক্তভোগী সাংবাদিক নুর উদ্দিন মুরাদ জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে হামলার পর ছুরিকাঘাতে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এম মিজানুর রহমান বলেন, থানার ভেতরে কোনো সমস্যা হয়নি। সালিস বৈঠকে আসা উভয় পক্ষের লোকজন থানার সামনে মারামারিতে জড়ান। এ সময় ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিকও হামলার শিকার হন। এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

বুড়িচংয়ে গরুর বাজারের ইজারা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের লাটিয়ারপুল (লটুয়া গরুর বাজার) ইজারা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার বিকালে আক্তার গ্রুপের সাথে মফিজ গ্রুপের দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে মফিজ গ্রুপের ৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসময় স্থানীয় দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ রুহুল আমিন, আশিষ কুমার সঙ্গীয় ফোর্সসহ খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জের ধরে লাটুয়ার গরুর বাজারের ইজারা নিয়ে দফায় দফায় সংঘর্ষ ও ভয়ভীতি বিরাজ করায় সোমবার ওই স্থানে গরুর বাজার বসতে দেয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের নির্দেশে সোমবার গরুর হাট বসলে পুলিশ বাজার থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লটুয়া গরুর বাজারের ইজারা নিয়ে স্থানীয় দুটি পক্ষের দীর্ঘদিন ধরে চরম বিরোধ চলে আসছে। গরুর বাজারটির ইজারা দখলে নিয়ে কোর্টে ও থানায় মামলা দায়ের করেছে উভয় পক্ষ।

ছিকুটিয়ার মফিজ গ্রুপের মফিজ জানান, রোববার বিকাল সাড়ে ৪টায় তাদের সমিতির বৈঠক বসার প্রস্তুতি চলছিল।এ সময় ফারুক-আক্তার গ্রুপের লোকজন বহিরাগত ৫০-৬০ জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মফিজ গ্রুপের উপর সন্ত্রাসী হামলা চালায়।এতে মফিজ গ্রুপের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মফিজ গ্রুপের ৫ জন আহত হয়েছে বলে মফিজ অভিযোগ করে।

আহতদের কুমিল্লা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতরা হলেন- কামাল হোসেন, সফিকুল ইসলাম, মোবারক হোসেন, জামাল হোসেন।

ফারুক ও আক্তার অভিযোগ করে বলেন মফিজ মামলা বাজ। সে বাজারটি দখল করতে চায়। আমরা বাজার ইজারা নিয়েছি। আমরা ৮ লাখ টাকা ইজারা জমা দিয়েছি। ইজারা বাতিল করা হয়েছে, খাস কালেকশান ও আমরাও করব। মফিজ গ্রুপ আমাদের নামে আদালতে মিথ্যা চাঁদাবাজি মামলা করেছেন। আমরা কারো উপর হামলা করি নাই।

মফিজ গ্রুপের মফিজুল ইসলাম বলেন, বাজারটি বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) ইজারা বাতিল করছে মুখে বলেন, কিন্তু ব্যবস্থা গ্রহণ করেননি। আক্তার গ্রুপ অবৈধভাবে বহিরাগতদের নিয়ে আমাদের লোকজন উপর সন্ত্রাসী হামলা চালায়। আমরা কারো উপর হামলা করি নাই। বাজারটি জায়গা আমাদের নিজস্ব মালিকানা। আমাদের জায়গায় তারা জোড়পুর্বক দখল করে ক্ষমতা চালায়।

এস আই রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক গ্রুপ বাজার থেকে দূরে চলে যায়। তিনি আরও বলেন, এ ঘটনার জের ধরে সোমবার লাটুদার গরুর বাজার বসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার ভেঙ্গে দেওয়া হয়।

বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছি। বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সে লক্ষে পুলিশ কাজ করছে। কেউ অভিযোগ দায়ের করলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বলেন, লাটিয়ারপুল লটুয়া গরুর বাজার ইজারা বাতিল ঘোষণা করা হয়েছে। আক্তার গ্রুপ ও মফিজ গ্রুপ নামে কাউকে বাজার পরিচালনা কারার দায়িত্ব দেওয়া হয়নি। কারা বাজারটি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তদন্ত করে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৫

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিজয়নগর উপজেলার বুধুন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া খাটীহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রুবেল মিয়া (৩০) সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা। আহতদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ঢাকাগামী দিগন্ত পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। র্দুঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার র্সাভিস ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

হাতিয়াতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

 

নোয়াখালী প্রতিনিধিঃ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ার ৯নং বুড়িরচর ইউনিয়নে পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।

আহতরা হলো, উপজেলার বুড়িরচর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান (২৪) মৃত নুরুল আমিনের ছেলে মো.আনোয়ার হোসেন (২৭), মৃত সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল (৩৬) গিয়াস উদ্দিনের ছেলে বাবর উদ্দিন (৪৫) হাফেজ মো.ইউসুফের ছেলে আমির হামজা (৩৪)।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামের ইব্রাহীম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছু দিন ধরে দুই চেয়ারম্যান প্রার্থীর অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের ইব্রাহীম মার্কেটের সামনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলামের অনুসারীরা সংঘর্ষে লিপ্ত হয়। ওই সহিংসতায় উভয় পক্ষের ৫জন আহত হয়। এদের মধ্যে আব্দুর রহমান ও বাবর উদ্দিন গুরুতর আহত হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপর ৩ জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার জেরে সন্ধ্যা ৭টার দিকে উভয় পক্ষের অনুসারীরা পুনরায় সাগরিয়া বাজারে মুখোমুখি অবস্থান নেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তায় বালু ফেলার জের ধরে হিন্দু পরিবারের ওপর হামলা, আহত ৫

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তায় বালু ফেলার জের ধরে হিন্দু পরিবারের লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত প্রায় ৮টার দিকে দিকে জেলা সদরের পৌর এলাকার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পীযুষ মল্লিক (৪৮), তাঁর স্ত্রী রিতা রানি মল্লিক (৩৭), ছেলে প্রাঞ্জন মল্লিক (৯), বাড়ির কাজের বুয়া পুষ্প রানী (২৭)।

স্থানীয় লোকজন ও আহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ট্রাকে করে বালু এনে পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়ার বাড়ির সামনের পুকুরের উত্তর এবং বাড়ির সামনের রাস্তার দক্ষিণদিকে বালু রাখেন পীযুষ মল্লিক। এসময় মুসলিম মিয়ার ছেলে সুমন মিয়া ট্রাক চালককে বালু রাখতে বাঁধা প্রদান করে। কথা কাটাকাটি এক পর্যায়ে পীযুষকে মারধর করেন সুমন। এ ঘটনার পর পীযুষ ভয়ে বাড়ি চলে যান। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর মুসলিম মিয়ার ছেলে আল মামুন, সুমন মিয়া, তাদের আত্মীয় সদর উপজেলার নাটাই গ্রামের কামাল মিয়াসহ ২০-২৫জনের একটি দল পীযুষের ভাড়া বাসায় গিয়ে জানালার কাঁচ ভাংচুর চালিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পীযুষকে এলোপাতাড়ি মারধর করেন। ঘরর থাকা কাজের বুয়া পুষ্পকে রড দিয়ে মাথায় ও ডান হাতে আঘাত করেন। পীযুষকে বাঁচাতে স্ত্রী রিতা রানী এগিয়ে আসলে তাকেও কিল, ঘুষি ও লাথি মারে, তাঁর ছেলে প্রাঞ্জন মল্লিককেও মারধর করে তারা। এসময় ঘরের জিনিসপত্র ভাংচুর করা হয়।

বাড়ির তৃতীয় তলায় বসবাসকারী আইনজীবী মো. আজিজ জানান, ফটকে মানুষের হৈ চৈয়ের শব্দ শুনে নিচে গিয়ে পীযুষ ও তার স্ত্রীকে মারধর করতে দেখি। তাদের রক্ষায় এগিয়ে গেলে আমাকেও কিল ঘুষি মারে।

মুসলিম মিয়ার ছেলে মামুন মিয়া বলেন, সন্ধ্যায় বালু ফেলার বিষয় নিয়ে সুমনের সঙ্গে পীযুষের কথা কাটাকাটি হয়। সুমনকে মারতে এগিয়ে আসে পীযুষ। সুমন রেগে পীযুষকে কয়েকটি চর থাপ্পর মেরেছে। বিষয়টি জিজ্ঞেস করতে আমি সঙ্গে দুই-তিনজনকে নিয়ে পীযুষের বাড়িতে যাই। সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।