Tag Archives: কমল

কমল এলপি গ্যাসের দাম

কমল এলপি গ্যাসের দাম

কমল এলপি গ্যাসের দাম

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ভোক্তাপর্যায়ে ১,৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে, অক্টোবর মাসে এলপিজির দাম ৩৫ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া, আগস্ট মাসে ১১ টাকা বৃদ্ধি করে ১,৩৭৭ টাকা নির্ধারণ করা হয়, যা জুলাই মাসের তুলনায় বেশি ছিল।

গত জুন ও মে মাসে মূল্য যথাক্রমে ৩০ এবং ৪৯ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৬৩ টাকা এবং ১,৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া এপ্রিল মাসেও দাম কমিয়ে ১,৪৪২ টাকা নির্ধারণ করা হয়। এর আগে টানা আট মাস ধরে এলপিজির দাম বৃদ্ধি পেয়ে আসছিল।

নভেম্বর ২০২৪ মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুসারে, এই দাম নির্ধারণে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

সোনার দাম কমল

সোনার দাম কমল

সোনার দাম কমল

ডেস্ক রিপোর্ট:

মার্কিন নির্বাচনের প্রভাব এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় সোনার দাম কিছুটা কমেছে বলে জানা গেছে। ৩০ অক্টোবর, অতীতের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭৭৭ ডলার ছাড়িয়ে ইতিহাস সৃষ্টি করে।

রোববার বেলা ১১টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭৩৬ দশমিক ৪১ ডলার।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, ফলে যেকোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম কমতে পারে। বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব দেশের বাজারেও পড়ে। তাই যেকোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।

৩০ অক্টোবর বাজুসের সর্বশেষ দেওয়া দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।