Tag Archives: কাউন্সিলর

প্রায় ৯ হাজার ইয়াবাসহ

প্রায় ৯ হাজার ইয়াবাসহ হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর আটক

প্রায় ৯ হাজার ইয়াবাসহ হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকায় অভিযান পরিচালনা করে ৮ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহজাদা জিসানকে (৪৮) আটক করেছে র‌্যাব-১১, সিপিসি ২ সদস্যরা।

২৭ নভেম্বর ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাউজিং এস্টেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মোঃ শাহাজাদা জিসান কুমিল্লা সদরের হাউজিং এস্টেট গ্রামের মৃত সেকান্দার আলী এর ছেলে। সে হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা নগরীর ২৭ নং ওয়ার্ডে হাতি প্রতিকের নারী টিমকে কাউন্সিলরের অফিসে বন্দী করে মারধর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র পদে উপ- নির্বাচনে প্রচারণা চলাকালে নগরীর ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে মেয়র প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিমের পক্ষে গণসংযোগ করার সময় কাউন্সিলর হাসানের অফিসে হাতি প্রতিকের নারী টিমকে দীর্ঘক্ষণ আটক করে রাখে। এ সময় সমর্থক বাবুলকে মারধর করা হয়। নারী কর্মীদের মোবাইল ছিনিয়ে নেয়া হয়।

রোববার দুপুরে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।

এই ঘটনায় মেয়র প্রার্থী তানিম রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কাউন্সিলর নয়, ওয়ার্ডবাসির সেবক হতে চাই : কামরুজ্জামান সেন্টু

 

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

আসন্ন শাহরস্তি পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ব্ল্যাক বোর্ড প্রতীকের প্রার্থী সাংবাদিক কামরুজ্জামান সেন্টু এলাকার নিজমেহার গ্রামের পশ্চিম পাড়া, ঘোষপাড়া সর্দার বাড়ি, হাওলাদার বাড়িসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি এই গণসংযোগ করেন।গণসংযোগকালে এলাকাবাসির মাঝে ব্যাপক উৎসাহ ও সমর্থন লক্ষ্য করা গেছে।

গণসংযোগকালে সাংবাদিক কামরুজ্জামান সেন্টু বলেন, আমি নির্বাচিত হলে ৭ নং ওয়ার্ডবাসির পৌরসভার সকল নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। আমি জনপ্রতিনিধি হিসাবে জনগণের নিকট জবাবদিহি করবো।

তিনি আরও বলেন, আমি কাউন্সিলর নয়, শাহরাস্তি পৌরসভার ৭ নং ওয়ার্ডবাসির সেবক হতে চাই। আমি আশা করি, আগামি ২৮ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবেন।

গণসংযোগকালে এলাকার বয়োজ্যেষ্ঠ, যুবক-বনিতা ও মা-বোনেরা তাকে হাত তালি দিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করেন।

আসন্ন শাহরাস্তি পৌরসভার নির্বাচনে ৭নং ওয়ার্ড হতে ৬ জন প্রার্থী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।

উল্লেখ্য, আগামি ২৮ ফেব্রুয়ারি শাহরাস্তি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন ইভিএম-এ ভোট গ্রহণের কথা রয়েছে।