বরুড়ায় বিদ্যুৎপৃষ্টে শিশু শ্রমিকের মৃত্যু
আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2017
এম.ডি আজিজুর রহমান:
কুমিল্লার বরুড়ায় ডিমডুল গ্রামে বুধবার (৩০ আগষ্ট) দুপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মো. তারেক (১৩) নামের এক শ্রমিক মারা যায়। জানা যায়, উপজেলার শিলমুড়ি (দঃ) ইউনিয়নের ডিমডুল গ্রামের মো. আবুল কাসেম মিয়া ডেকোরেটরের শ্রমিক ফ্যানের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সে একই গ্রামের আবুল হাসানাতের ছেলে।